কানে আলিয়া ভাট কোথায় থাকছেন? হোটেলের এক রাতের ভাড়া কত জানেন?
শুধু ‘ভিউ’ নয়, হোটেলের ভিতরেও রয়েছে একাধিক অত্যাধুনিক সুযোগসুবিধা। বিশ্বমানের স্পা, ব্যক্তিগত সুইমিং পুল, ফাইন ডাইনিং রেস্তরাঁ, ২৪ ঘণ্টার বাটলার পরিষেবা থেকে শুরু করে কড়া নিরাপত্তা ব্যবস্থা— সব মিলিয়ে এটি যেন রাজকীয় আতিথেয়তার আর এক নাম। জানা গিয়েছে, আলিয়া যে ধরনের ঘরে থাকছেন, তার এক রাতের ভাড়া ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে আট লক্ষ টাকা। এই বিপুল অঙ্ক শুনে অনেকেই বিস্মিত। তবে কান চলচ্চিত্র উৎসবের সময় ফ্রান্সের এই অঞ্চলের বিলাসবহুল হোটেলগুলির ভাড়া যে আকাশছোঁয়া হয়ে ওঠে, তা নতুন কিছু নয়।