Mamata Banerjee: অগস্ট নয়, এপ্রিল থেকেই মিলবে যুব সাথীর ১৫০০ টাকা – Bengali News | West Bengal government will give Rs 1500 to unemployed youth from April in Yuva Sathi scheme
কলকাতা: বাংলায় নতুন সরকার গঠনের পর নয়। এপ্রিল থেকেই মিলবে যুব সাথী প্রকল্পের সুবিধা। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানিয়ে দেন, ১ এপ্রিল থেকেই যুব সাথী প্রকল্পে বেকার যুবক-যুবতীদের মাসে দেড় হাজার টাকা দেওয়া হবে। যে প্রকল্পটি ১৫ অগস্ট শুরু হওয়ার কথা ছিল। সেটাই এগিয়ে আনার কথা এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আবেদনপত্র গ্রহণের জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হবে বলেও এদিন জানান তিনি।
বিস্তারিত আসছে…