IPL 2026: প্লে-অফে যাওয়ার লড়াইয়ে গুজরাত-হায়দরাবাদ
Kolkata, May 12: আইপিএল ২০২৬-এর লিগ পর্বের খেলা প্রায় শেষ। (IPL 2026)ইতিমধ্যে ছিটকে গিয়েছে মুম্বই ও লখনউ। এখন পরে আছে আট দল। এদের মধ্যেই সামনে প্লে-অফে যাওয়ার লড়াই। …
Kolkata, May 12: আইপিএল ২০২৬-এর লিগ পর্বের খেলা প্রায় শেষ। (IPL 2026)ইতিমধ্যে ছিটকে গিয়েছে মুম্বই ও লখনউ। এখন পরে আছে আট দল। এদের মধ্যেই সামনে প্লে-অফে যাওয়ার লড়াই। সেই প্রতিদ্বন্দ্বিতায় আজ (১২ মে) মাঠে নামবে গুজরাত টাইটান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ।
পয়েন্টের বিচারে উভয় দলের কাছেই শেষ চারে ওঠার সম্পূর্ণ সুযোগ রয়েছে। উভয় দলই ১১ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে নেট রান রেট বেশি থাকার জন্য সানরাইজার্স রয়েছে দ্বিতীয় স্থানে এবং গুজরাত রয়েছে তিন নম্বরে। আজকের ম্যাচ জিতলে উভয় দলেরই ১৬ পয়েন্ট পাওয়ার সুযোগ।
দুই দলই বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছে। শুভমনরা টানা চার ম্যাচে অপরাজিত। অন্যদিকে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষানের মতো মারকুটে ব্যাটার রয়েছে কমলা শিবির। এমতাবস্থায় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুই দল মুখোমুখি লড়াইয়ে নামবে সন্ধ্যে ৭:৩০ মিনিটে।
এই দুই দল মোট সাতবার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে গুজরাত পাঁচটি জয় নিয়ে দাপুটে রেকর্ড ধরে রেখেছে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ একটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার আহমেদাবাদে গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে। সন্ধ্যায় তাপমাত্রা প্রায় ৪১° সেলসিয়াস থাকতে পারে এবং গড় আর্দ্রতা থাকবে ২০ শতাংশ।
আহমেদাবাদের এই উইকেটটি বেশ ভারসাম্যপূর্ণ। ফাস্ট বোলাররা নতুন বলে সিম মুভমেন্ট পাবে এবং স্পিনাররা ধীরগতির টার্ন পাবে। এখানে বাউন্ডারিগুলো তুলনামূলকভাবে বড়, কিন্তু আউটফিল্ড খুব দ্রুতগতির।আর্দ্র আবহাওয়ার কারণে দ্বিতীয় ইনিংসে শিশির পড়বে। একারণে দুই অধিনায়কই প্রথমে বোলিং করার কথা ভাবতে পারেন।
গুজরাত টাইটান্স সম্ভাব্য একাদশ: শুভমন গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার (উইকেটরক্ষক), নিশান্ত সিন্ধু, ওয়াশিংটন সুন্দর, জেসন হোল্ডার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, আরশাদ খান, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ।
ইমপ্যাক্ট প্লেয়ার: প্রসিধ কৃষ্ণা।
সানরাইজার্স হায়দরাবাদ সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ইশান কিশান (উইকেটরক্ষক), হেনরিখ ক্লাসেন, সলিল অরোরা, স্মরণ রবিচন্দ্রন, নীতীশ কুমার রেড্ডি, প্যাট কামিন্স (অধিনায়ক), শিবাং কুমার, ঈশান মালিঙ্গা, সাকিব হুসেন।
ইমপ্যাক্ট প্লেয়ার: প্রফুল্ল কবজা।