Annapurna Bhandar: কারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, জানিয়ে দিলেন মন্ত্রী | Who will not get Annapurna Bhandar scheme benefits, minister Agnimitra says - 24 Ghanta Bangla News
Home

Annapurna Bhandar: কারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, জানিয়ে দিলেন মন্ত্রী | Who will not get Annapurna Bhandar scheme benefits, minister Agnimitra says

Spread the love

কলকাতা: লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) টাকার থেকেও বেশি টাকা পাওয়া যাবে অন্নপূর্ণা ভাণ্ডারে (Annapurna Bhandar)। বিজেপির ইস্তাহারেই এ কথা উল্লেখ করা হয়েছিল। নতুন সরকার গঠনের পর সেই স্কিমের দিকেই তাকিয়ে রয়েছেন বহু মহিলা। কবে অ্য়াকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা? আদৌ সবাই টাকা পাবেন তো? এমনই প্রশ্ন ঘোরাফেরা করছে মহিলাদের মনে। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পরই সেই স্কিম চালু করার কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে কারা বাদ যাবেন এই স্কিম থেকে?

প্রাক্তন তৃণমূল সরকার কোনও যোগ্যতা বিচার না করেই সব মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবস্থা করেছিল। বিজেপি সরকার কি একইভাবে টাকা দেবে? প্রচারের সময় বিজেপি জানিয়েছিল, সবাইকেই ওই টাকা দেওয়া হবে।

সোমবার রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল বললেন, “আগামী ১ জুন থেকে সব মহিলার অ্যাকাউন্টে পৌঁছে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা।সবার অ্য়াকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে।” তবে তার আগে, কিছু বিষয় খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। যাদের যাদের নাম কাটা গিয়েছে (এসআইআরে), তাঁরা যদি কেউ টাকা পেয়ে থাকেন, তাহলে তাঁদের বাদ দেওয়া হবে। কারও মৃত্যু হয়ে থাকলে, সেই নামগুলি বাদ দেওয়া হবে। এছাড়া যদি দেখা যায়, কেউ ভারতের নাগরিক নন অথচ টাকা পাচ্ছেন, তাঁদের নামও বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *