বুবাইদা জিন্দাবাদ! স্লোগানে মধ্যরাতে মুখরিত শান্তিকুঞ্জ - 24 Ghanta Bangla News
Home

বুবাইদা জিন্দাবাদ! স্লোগানে মধ্যরাতে মুখরিত শান্তিকুঞ্জ

Spread the love

সোমনাথ মাইতি, কাঁথি

‘জায়ান্ট স্ক্রিন’–এর সামনে থিকথিকে ভিড়টা জমতে শুরু করেছিল শনিবার সকাল থেকেই। পাড়ার ছেলে মুখ্যমন্ত্রী! এ তো আর চাট্টিখানি কথা নয়। সকলে কলকাতায় যেতে না–পারলেও সেই বিরাট পর্দায় তাঁরা দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ–গ্রহণ অনুষ্ঠান। তবে বেলা গড়িয়ে বিকেল হতেই অধিকারী–বাড়ি ‘শান্তিকুঞ্জ’–র সামনে সেই ভিড়টা আড়ে–বহরে বেড়ে গেল অনেকটাই। দলের কর্মী–সমর্থক তো বটেই, পাড়া–পড়শি, সংবাদমাধ্যমের লোকজন, পুরোনো সহকর্মী, বন্ধু–বান্ধব — সে এক দীর্ঘ তালিকা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *