পাল্টে যাচ্ছে রাস্তার নাম, উত্তেজনা থামাতে বাহিনী
স্থানীয়দের বক্তব্য, এটি শুধুমাত্র একটি রাস্তার নাম পরিবর্তন নয় বরং নেতাজির প্রতি সম্মান প্রদর্শনের একটি প্রতীকী পদক্ষেপ। স্থানীয় বাসিন্দা রাজু দাসের দাবি, ‘এলাকার হিন্দু ও মুসলিম সকলের উপস্থিতিতেই এই নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেতাজি কোনও রাজনৈতিক দলের নন, সমগ্র বাঙালির আবেগ।’