West Bengal CM Suvendu Adhikari Live Updates: আজ মন্ত্রিসভার প্রথম বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দুর, রয়েছে ঠাসা কর্মসূচি - Bengali News | West Bengal Live Updates Today CM Suvendu Adhikari Holds First Cabinet Meeting - 24 Ghanta Bangla News
Home

West Bengal CM Suvendu Adhikari Live Updates: আজ মন্ত্রিসভার প্রথম বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দুর, রয়েছে ঠাসা কর্মসূচি – Bengali News | West Bengal Live Updates Today CM Suvendu Adhikari Holds First Cabinet Meeting

Spread the love

আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম মন্ত্রিসভার বৈঠক। সকাল সাড়ে ১১টা নাগাদ নতুন মন্ত্রীদের নিয়ে ক্যাবিনেট বৈঠক হবে। তার আগে নবান্নে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হবে। মন্ত্রিসভার বৈঠকের পর একাধিক কর্মসূচি রয়েছে শুভেন্দুর। নবান্নে নতুন বিধায়কদের সঙ্গেও বৈঠক হবে। নবান্নে যাওয়ার আগে শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করবেন। এদিকে, শুভেন্দুর আপ্ত সহায়ক খুনে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। তারা প্রত্যেকেই শার্প শুটার। উত্তর প্রদেশ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এদিকে, আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি রয়েছে। বেলা সাড়ে ১২টা নাগাদ প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। রাজ্যের সারাদিনের খবরের আপডেট পেতে চোখ রাখুন টিভি৯ বাংলা ডিজিটালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *