TMC BJP Clash: মুখ্যমন্ত্রীর শপথের দিনই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত তারকেশ্বর, মাথা ফাটল ওসির – Bengali News | OC Injured in TMC BJP Clash, Protest Erupts Outside Police Station in Tarakeshwar
থানার বাইরে বিক্ষোভ বিজেপিরImage Credit: TV9 Bangla
গুরুতর আহত অবস্থায় ওসি সুব্রত সাধু ভর্তি তারকেশ্বরের একটি বেসরকারি নার্সিং হোমে।মাথায় বেশ কয়েকটি সেলাই করা হয়েছে বলে জানা গেছে।
আরো জানা গেছে এদিন সন্ধ্যায় তারকেশ্বর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিপিআর এলাকায় তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ বাঁধে, খবর পেয়ে ঘটনা স্থলে যায় পুলিশ, দুই পক্ষ সামাল দিতে গিয়ে গুরুতর আহত হন তারকেশ্বর থানার ওসি সহ বেশ কয়েক জন পুলিশ কর্মী।
পুলিশ আক্রান্তের ঘটনার দায় ঠেলাঠেলি করেছে দুই রাজনৈতিক দল তৃণমুল বিজেপির মধ্যে।
ঘটনায় পাঁচ জন বিজেপি কর্মী কে আটক করে পুলিশ।এর পরই থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।বিজেপির দাবি পুলিশ আক্রান্তের ঘটনায় দায়ী নয় বিজেপি।ঘটনায় জড়িত তৃণমূলের কর্মী সমর্থকদের গ্রেপ্তার করতে হবে।
আটক বিজেপি কর্মীদের ছেড়ে দেওয়া এবং তৃণমূল কর্মীদের গ্রেপ্তারের দাবিতে তারকেশ্বর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা।
সুজয় চ্যাটার্জি (স্থানীয় বিজেপি নেতা)
তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের উপর হামলা চালায়। সেই সময় ঠেলাঠেলিতে উনি (ওসি) পড়ে যান। সেইসময় হয়তো মাথা কেটে গিয়েছে। আমাদের কেউ মারেননি। উল্টে মহিলা পুলিশকর্মী ছাড়াই আমাদের মহিলা কর্মীদের উপর পুলিশ আক্রমণ করেছে।
একজনও মহিলা পুলিশকর্মী ছিলেন না। আমাদের মহিলা কর্মীদের মারধর করা হয়েছে। আমাদের যেসব কর্মীকে ধরেছে, তাঁদের নিঃশর্তে ছাড়তে হবে।