পেরুর ক্লাবকে জিতিয়ে ইতিহাস মণীষা কল্যাণের
বিদেশের মাটিতে আরও একবার দেশের নাম উজ্জ্বল করলেন ভারতের ২৪ বছর বয়সি মহিলা ফুটবলার মণীষা কল্যাণ। তিন বছর ইউরোপে খেলার পরে এই মরশুমে পেরুর লিগ চ্যাম্পিয়ন ক্লাব আলিয়াঁজ লিমা ফেমেনিনোতে সই করেছিলেন তিনি। মণীষার একমাত্র গোলেই সিএ মানুচ্চির বিরুদ্ধে জয় পেল তারা। এর ফলে ইতিহাস গড়ে ফেলেছেন মণীষা। প্রথম ভারতীয় হিসেবে দক্ষিণ আমেরিকার লিগে গোল করার রেকর্ড গড়লেন তিনি।