Leader of Opposition: বিরোধী দলনেতার নাম ঠিক করল তৃণমূল, কে পেলেন দায়িত্ব? - Bengali News | Sobhandeb Chattopadhyay appointed as leader of opposition by TMC - 24 Ghanta Bangla News
Home

Leader of Opposition: বিরোধী দলনেতার নাম ঠিক করল তৃণমূল, কে পেলেন দায়িত্ব? – Bengali News | Sobhandeb Chattopadhyay appointed as leader of opposition by TMC

Spread the love

কলকাতা: ১৫ বছর পর রাজ্যে ক্ষমতা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। হেরে গিয়েছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় এখন বিরোধী আসনে বসতে হবে ঘাসফুল শিবিরকে। মমতা নির্বাচনে হেরে যাওয়ায় কে বিধানসভার বিরোধী দলনেতা হবেন, তা নিয়ে ফল বেরনোর পর থেকে জল্পনা চলছিল। অবশেষে শনিবার বিধানসভার বিরোধী নাম জানাল তৃণমূল কংগ্রেস। বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় হলেন বিধানসভার বিরোধী দলনেতা।

আর কে কী দায়িত্ব পেলেন?

বিধানসভার বিরোধী দল হিসেবে তৃণমূলের আরও তিন বিধায়ক বড় দায়িত্ব পেলেন। বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের চিফ হুইপ হলেন ফিরহাদ হাকিম। ডেপুটি বিরোধী দলনেতা ২ জনকে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নয়না বন্দ্যোপাধ্যায় ও অসীমা পাত্র হলেন বিধানসভার ডেপুটি বিরোধী দলনেতা।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *