সুপারির ব্যবসা পাল্টে দিয়েছিল ভাগ্য, কী ভাবে রাজনীতিতে এসেছিলেন মন্ত্রী অশোক কীর্তনিয়া?
ব্যবসা থেকে রাজনীতি:
ব্যবসায় সাফল্যের পরে ধীরে ধীরে রাজনীতির ময়দানে ঢোকেন অশোক কীর্তনীয়া। সীমান্ত এলাকার নানা সমস্যা, অনুপ্রবেশ, চোরাচালান, কৃষক সমস্যা এবং সাধারণ মানুষের দৈনন্দিন দুর্ভোগ নিয়ে সরব হতে শুরু করেন তিনি। ভারতীয় জনতা পার্টির সংগঠনকে শক্তিশালী করতে স্থানীয় স্তরে দীর্ঘ দিন কাজ করেছেন। সেই সময়ে তাঁকে এবং তাঁর পরিবারকে একাধিকবার রাজনৈতিক হামলা ও অত্যাচারের শিকার হতে হয়েছে বলে অভিযোগ জানা যায়। অশোক কীর্তনিয়ার স্ত্রীর উপরেও হামলার ঘটনা ঘটেছিল।
মন্ত্রিত্ব পাওয়ার পরে অশোক কীর্তনিয়া বলেন, ‘সামনে আরও বড় লড়াই রয়েছে। প্রধানমন্ত্রী যে সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়িত করতে কাজ করতে হবে।’ অনুপ্রবেশ নিয়েও কড়া বার্তা দেন তিনি। আগামী ছয় মাসের মধ্যে কাঁটাতারবিহীন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করে অনুপ্রবেশ বন্ধের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।