Firhad Hakim: শুক্রতে 'বিদ্রোহী' হয়েছিলেন মেয়ে, শনিতে বড় সিদ্ধান্ত নিলেন ফিরহাদ - Bengali News | Kolkata mayor Firhad Hakim Left Whats app group - 24 Ghanta Bangla News
Home

Firhad Hakim: শুক্রতে ‘বিদ্রোহী’ হয়েছিলেন মেয়ে, শনিতে বড় সিদ্ধান্ত নিলেন ফিরহাদ – Bengali News | Kolkata mayor Firhad Hakim Left Whats app group

Spread the love

কলকাতা: কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিমকে তৃণমূলের প্রচারে প্রথম সারিতে দেখা যায়। নিজের বাবার হয়ে প্রচার তো বটেই পাশাপাশি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরও বিভিন্ন প্রচার কর্মসূচিতে উপস্থিত থাকেন। সেই ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী হাকিম শুক্রবার সমাজ মাধ্যমে মহাভারতের প্রসঙ্গ তুলে করে মমতাকে ‘ধৃতরাষ্ট্র’ ও অভিষেককে ‘দুর্যোধন’ বলে খোঁচা দিয়েছিলেন। আর একদিন কাটতে না কাটতেই বড় পদক্ষেপ করলেন তাঁর বাবা ফিরহাদ হাকিম। কলকাতার মেয়র জোড়া হোয়াটস আপের জোড়া গ্রুপ থেকে বেরিয়ে গেলেন।

কেন এই সিদ্ধান্ত নিলেন?

মেয়র জানিয়েছেন, সরকারি নম্বর তিনি ছেড়ে দিলেন। যেহেতু তিনি মন্ত্রী থাকছেন না, তাই তিনি সরকারি নম্বর থেকে গ্রুপ লেফট করেছেন। তবে নিজের ব্যক্তিগত নম্বর রেখেছেন সেই গ্রুপে। তবে, ফিরহাদ এটাও প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, দলের এই খারাপ ফলের দায় নিয়েই কি তিনি গ্রুপ ছেড়েছেন?

মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম লড়াইয়ের সঙ্গী ফিরহাদ হাকিম। অন্যতম, ভরসার জায়গাও তিনি। সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো যখন জেলায়-জেলায় ভোটের প্রচারে ব্যস্ত, তখন নিজের কেন্দ্র ভবানীপুরের প্রচারের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন তাঁরই কাঁধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান থেকে পরাজয়ের সঙ্গী ববি। যেদিন ক্ষমতাচ্যূত হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করছিলেন, সেই দিনও নিজের একপাশে রেখেছিলেন তাঁকে। ফলত, ববি হাকিমের এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে উত্তাপ যে ক্রমেই বাড়াবে অন্তত দলের যে সময় একের পর এক নেতা বিপক্ষে মুখ খুলছেন, সেই সময় ফিরহাদকে নিয়ে চর্চা হবে তা বলার অন্ত রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *