Prashant Kishor Prediction: 'বাংলা থেকে No.1 দল হতে পারে বিজেপি', বড় ভবিষ্যদ্বাণী করে রাখলেন পিকে - Bengali News | Lok Sabha Election 2024 Poll Strategist Prashant Kishor Predicts BJP May be No 1 Party from West Bengal - 24 Ghanta Bangla News
Home

Prashant Kishor Prediction: ‘বাংলা থেকে No.1 দল হতে পারে বিজেপি’, বড় ভবিষ্যদ্বাণী করে রাখলেন পিকে – Bengali News | Lok Sabha Election 2024 Poll Strategist Prashant Kishor Predicts BJP May be No 1 Party from West Bengal

Spread the love

বড় ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরেরImage Credit source: Facebook and PTI

নয়া দিল্লি ও কলকাতা: লোকসভা ভোটে বাংলার হালচাল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করে রাখলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ থেকে লোকসভা ভোটে এক নম্বর দল হিসেবে উঠে আসতে পারে বিজেপি। সম্প্রতি পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই সম্ভাবনার কথা জানিয়েছেন পিকে। তাঁর মতে, দক্ষিণ ও পূর্ব ভারতে সংগঠন বিস্তারের জন্য বছরের পর বছর ধরে পরিশ্রম করে গিয়েছে বিজেপি এবং এবার তার ফায়দা তুলতে পারে বিজেপি।

পিটিআই-কে দেওয়া ওই সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, ‘আমার মনে হচ্ছে, এবার বিজেপি পশ্চিমবঙ্গ থেকে এক নম্বর দল হিসেবে উঠে আসতে পারে।’ তবে শুধু বাংলাতেই নয়, নবীন পট্টনায়েকের ওড়িশা থেকেও এবারের লোকসভা ভোটে বিজেপি লিড নিতে পারে বলে মত পিকের। পাশাপাশি সদ্য কংগ্রেসের দখলে যাওয়া তেলাঙ্গানা থেকেও এবার বিজেপির প্রথম কিংবা দ্বিতীয় স্থানে উঠে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর।

উল্লেখ্য, এই প্রশান্ত কিশোরই বাংলায় একুশের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের ভোটকৌশলে সাহায্য় করেছিলেন। একুশের বিধানসভা ভোটে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল বাংলায় তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেছে। পিকে এখনও মনে করছেন, বিজেপি শিবির বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেউই পুরোপুরি অপ্রতিরোধ্য নন। তবে বিরোধীরা নিজেদের সুযোগ হাতছাড়া করে ফেলেছে বলেই মত পিকের। অতীতে একাধিক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর ব্যাখ্যা করেছিলেন, যে উত্তর ও পশ্চিম ভারতের থেকে ব্যাপক আসনে বিজেপি জেতে এবং সেটা পূর্ব ও দক্ষিণ ভারতের ধাক্কাকে সামাল দিয়ে দেয়। প্রসঙ্গত, লোকসভার ৫৪৩টি আসনের মধ্য়ে পশ্চিমবঙ্গ, তেলাঙ্গানা, ওড়িশা, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, বিহার ও কেরল থেকে রয়েছে ২০৪টি আসন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *