Mayank Yadav Update: এ বারের IPL শেষ মায়াঙ্ক যাদবের? মেডিক্যাল আপডেট দিল লখনউ – Bengali News | LSG Pacer Mayank Yadav Medical Update after he left field just bowling one over against GT in IPL 2024
এ বারের আইপিএলে কি আর দেখা যাবে না রাজধানী এক্সপ্রেসকে? ফিরলেও কতদিন লাগতে পারে! এই প্রশ্ন ওঠাই স্বাভাবিক। আইপিএলের প্রতি মরসুমেই নতুন তারার উত্থান হয়। নিঃসন্দেহে এ বারের আইপিএলের প্রাপ্তি মায়াঙ্ক যাদব। লখনউ সুপার জায়ান্টসের এই পেসার চোখ ধাঁধানো বোলিং করেছেন। হার দিয়ে অভিযান শুরু করেছিল লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে পঞ্জাবের বিরুদ্ধে অভিষেক হয় মায়াঙ্কের। এরপর থেকেই চাকা ঘুরে গিয়েছে লখনউয়ের। তবে চিন্তা এখন মায়াঙ্কই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল অভিষেক ম্যাচে মাত্র ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন মায়াঙ্ক যাদব। কেরিয়ারে প্রথম আইপিএল ম্যাচে আলোচনা শুরু হয়ে যায় তাঁর গতি নিয়ে। ১৫৫.৮ কিমি/ঘণ্টা স্পিড তুলেছিলেন। সঙ্গে অনবদ্য নিয়ন্ত্রণ। বোলিং অ্যাকশনও দুর্দান্ত। এর পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট। টানা দু-ম্যাচে সেরার পুরস্কার জেতেন মায়াঙ্ক। আরসিবির বিরুদ্ধে ১৫৬.৭ কিমি/ঘণ্টা গতি তুলেছিলেন। রবিবার টাইটান্সের বিরুদ্ধে শুরু অস্বস্তি।
বিস্তারিত আসছে…