মোদী-শাহের উপস্থিতিতেই শুভেন্দুর শপথ, ব্রিগেডের চাঁদের হাটে হাজির শ্যামাপ্রসাদের সফরসঙ্গীও - 24 Ghanta Bangla News
Home

মোদী-শাহের উপস্থিতিতেই শুভেন্দুর শপথ, ব্রিগেডের চাঁদের হাটে হাজির শ্যামাপ্রসাদের সফরসঙ্গীও

Spread the love

রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীন নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতেই শপথ নিতে চলেছেন শুভেন্দু এবং রাজ্যের বিজেপি সরকারের গোটা মন্ত্রিসভা। শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে মঞ্চে হাজির ২৩টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী। মঞ্চে হাজির হয়েছেন প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকার। তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাশ্মীরযাত্রার সফরসঙ্গী ছিলেন বলে খবর বিজেপি সূত্রে।

মঞ্চে আছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি নেতা প্রফুল পটেল, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা, স্মৃতি ইরানি, শিবরাজ সিংহ চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ, মিঠুন চক্রবর্তী-সহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা।

এ ছাড়াও রয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, মণিপুরের মুখ্যমন্ত্রী প্রেমচাঁদ সিং, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও, অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *