Tulsi Plant Tips: বাজার থেকে নয়, মন্দির থেকে তুলসী গাছ বাড়িতে আনুন, থাকবে সাফল্যের শীর্ষে - Bengali News | Tulsi Plant: What happens to the Tulsi plant after bringing it home from the temple? - 24 Ghanta Bangla News
Home

Tulsi Plant Tips: বাজার থেকে নয়, মন্দির থেকে তুলসী গাছ বাড়িতে আনুন, থাকবে সাফল্যের শীর্ষে – Bengali News | Tulsi Plant: What happens to the Tulsi plant after bringing it home from the temple?

Spread the love

হিন্দুদের ঘরে ঘরে তুলসী মঞ্চ। সকাল-সন্ধ্যে গাছে জল নিবেদন করে ও পুজো করা একটি রীতি। এছাড়া তুলসী গাছকে সবচেয়ে পবিত্র গাছ বলেও মনে করা হয়। কথিত আছে যে তুলসী গাছে স্বয়ং দেবী লক্ষ্মীর বাস। প্রতিটি বাড়িতে প্রতিদিন তুলসীকে জল দেওয়ার ও প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। শুধু তাই নয়, কথিত আছে যে এই কাজ প্রতিদিন করলে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজয়া থাকে। তুলসী ছাড়া ভগবান বিষ্ণুর পুজোও অসম্পূর্ণ বলে মনে করা হয়। শুধু বাড়িতেই নয়, মন্দিরেও স্থাপন করা হয় তুলসী মঞ্চ। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মন্দিরের পরিবর্তে বাড়িতে তুলসী গাছ লাগানো হলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাড়িতে তুলসী গাছ ব্যবহারের অনেক উপকারিতা রয়েছে, সেগুলি কী কী, তা জেনে রাখা ভালো।

নেতিবাচকতা দূর হয়

জ্যোতিষশাস্ত্র অনুসারে, মন্দির থেকে একটি তুলসী গাছ বাড়িতে এনে লাগিয়ে রাখলে তা বাড়িতে অবস্থিত সব নেতিবাচক শক্তি দূর করে ও বাড়িতে ইতিবাচক শক্তি বাস করে। এছাড়া এই কারণে সংসারে আসে সুখের বন্যা।

গ্রহদোষ দূর হয়

জ্যোতিষশাস্ত্র অনুসারে মন্দির থেকে তুলসী গাছ এনে বাড়িতে লাগালে গ্রহের দোষও কেটে যায়। কোনও গ্রহ যদি অশুভ অবস্থানে থাকে তাহলে মানুষ তার অশুভ প্রভাব থেকে মুক্তি পায়, যা জীবনের সমস্যা দূর করে।

বাস্তু দোষ দূর হয়

জ্যোতিষশাস্ত্র অনুসারে, মন্দির থেকে একটি তুলসী গাছ লাগানো বাস্তু দোষ থেকে মুক্তি পেতেও সাহায্য করে, যা পরিবারের সদস্যদের মধ্যে ভালবাসা বৃদ্ধি করে এবং বাড়িতে সুখ শান্তির পরিবেশ তৈরি করে। অশান্তি-ঝামেলা কোনও কিছু কাছে ঘেঁষে না।

সাফল্য অর্জন

জ্যোতিষশাস্ত্র অনুসারে, মন্দির থেকে তুলে এনে ঘরে তুলসী লাগালে কর্মজীবনে প্রচুর সাফল্য আসে। সব কাজের বাধাও দূর হয় ও উন্নতির শিখরে থাকেন।

অর্থসমস্যা কেটে যাবে

জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে অর্থের অভাব থাকলে মন্দির থেকে এনে বাড়িতে একটি তুলসী গাছ লাগাতে পারেন। তাতে বাড়িতে সুখ-সমৃদ্ধি বজায় থাকে, অর্থের অভাবও দূর হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *