Hooghly: ধর্ষণ করে খুনের মামলায় এখনও কেন শুরু হল না বিচারপ্রক্রিয়া, ক্ষোভ কোন্ননগরের নির্যাতিতার পরিবারের - Bengali News | Hooghly Why hasn't the trial started in the physical assault and murder case yet? The family of the Konnanagar victim is angry. - 24 Ghanta Bangla News
Home

Hooghly: ধর্ষণ করে খুনের মামলায় এখনও কেন শুরু হল না বিচারপ্রক্রিয়া, ক্ষোভ কোন্ননগরের নির্যাতিতার পরিবারের – Bengali News | Hooghly Why hasn’t the trial started in the physical assault and murder case yet? The family of the Konnanagar victim is angry.

Spread the love

আদালত চত্বরে ক্ষোভ পরিবারের সদস্যদেরImage Credit: TV9 Bangla

হুগলি: চার মাস হয়ে গেল এখনও মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হল না, কবে হবে বিচার? বিচার চেয়ে আদালতের সামনে ক্ষোভ উগড়ে দিলেন কানাইপুরের বিশেষভাবে সক্ষম নাবালিকার পরিবার। গত মে মাসে কোন্নগর কানাইপুরের বিশেষভাবে সক্ষম এক নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয় বাঁশবাগানে।এলাকারই যুবককে গ্রেফতার করে পুলিশ।

এই ঘটনায় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত ২ জুন শ্রীরামপুর আদালতে সরকারপক্ষের আইনজীবী হিসেবে সওয়াল করেন। নাবালিকার পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি দাবি জানিয়েছিলেন, মামলা দ্রুত নিষ্পত্তি হবে। দু’মাসের মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ হবে এবং ছ’মাসের মধ্যে মামলার নিষ্পত্তি করা হবে। আদালতে সরকার পক্ষ থেকে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আবেদন জানানো হবে।

মৃতার পরিবারের অভিযোগ,চার মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত মামলা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তাঁরা জানতে পারছেন না। শুক্রবার পরিবারের সদস্যরা আদালতে পৌঁছে ক্ষোভ উগরে দেন। অভিযুক্তের শাস্তি দাবি করেন তাঁরা।

আইনজীবী রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, “এই মামলায় আসামিপক্ষের হয়ে আমি দাঁড়িয়েছি। আজ প্রথম একজনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। মামলায় ৪০ জনের বেশি সাক্ষী আছে। সেটা এক দু’মাসে হওয়া সম্ভব নয়। যারা আইন বোঝেন, আইন জানেন, তাঁরা বিষয়টা বুঝতে পারবেন।” তাঁর আরও বক্তব্য, “নির্যাতিতার পরিবারকে কী বলা হয়েছে , সেটা আমার জানা নেই। তবে যে কোনও আইনজীবী জানেন এই মামলা দু-তিন মাসে শেষ হওয়া সম্ভব নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *