September 19, 2025 - 24 Ghanta Bangla News
Home

পুজোর মুখে তিস্তা সহ একাধিক নদীতে লাল সতর্কতা, জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে জল

পুজোর মুখে বিপর্যয়ের আশঙ্কা উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে। টানা প্রবল বর্ষণে তিস্তা সহ একাধিক পাহাড়ি নদী উত্তাল হয়ে উঠেছে। বিশেষ করে তিস্তা ও জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় ইতিমধ্যেই ‘লাল সতর্কতা’ জারি করেছে সেচ দফতর। সেভক হয়ে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক ও কালিম্পংয়ের তিস্তা বাজারের উপর দিয়ে নদীর জল বইতে শুরু করায় বিপর্যস্ত যানবাহন চলাচল। […]

Home

PM Narendra Modi: ব্রিটেনের রাজার পাঠানো কদম গাছের চারা বাসভবনে রোপণ করলেন মোদী – Bengali News | Pm narendra modi: Modi plants a kadam sapling sent by King Charles III at his residence

বাসভবনে কদম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রীImage Credit: X Handle নয়া দিল্লি:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বিশেষ উপহার পাঠিয়েছিলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। একটি কদম গাছের চারা উপহারস্বরূপ মোদীকে পাঠিয়েছিলেন তিনি। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই কদম গাছের চারা তাঁর সরকারি বাসভবনে রোপণ করেছেন। তাঁর মতে, কদম গাছটি ভারত ও ব্রিটেনের মধ্যে বন্ধুত্ব এবং পরিবেশগত […]

Home

রেললাইনের ধার থেকে উদ্ধার অভিজ্ঞ আইনজীবীর রক্তাক্ত দেহ, চাঞ্চল্য শিলিগুড়িতে

সাতসকালে রেললাইনের ধারে জলা জমি থেকে উদ্ধার হলো এক আইনজীবীর দেহ। ঘটনায় রহস্য ঘনীভূত হচ্ছে। মৃতের নাম অরুণ মিশ্র, পেশায় তিনি দীর্ঘদিনের এক অভিজ্ঞ আইনজীবী। একসময় শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতির দায়িত্বও সামলেছিলেন তিনি। বাড়ি মিলনপল্লীতে হলেও প্রতিদিন শিলিগুড়ি আদালতে নিয়মিত প্র্যাকটিস করতেন। কীভাবে মৃত্যু হল আইনজীবীর তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। আরও পড়ুন: ঝাড়গ্রামে বন্ধ […]

Home

Jagatdal: চার দিনের মাথায় TMC কর্মী খুনে অভিযুক্তের দেহ মিলল একই জায়গা থেকে – Bengali News | Jagatdal: Body of accused in TMC worker’s murder found in same place after four days

জগদ্দলে তৃণমূল কর্মী খুনে অভিযুক্তের দেহ উদ্ধারImage Credit: TV9 Bangla উত্তর ২৪ পরগনা: তৃণমূল কর্মী খুনে অভিযুক্তের পচাগলা দেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার জগদ্দলে। খুনের বদলা খুন? এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সাহেব। জগদ্দলের রাহুতা এলাকার একটি খাল থেকে বাসুদেবপুর থানার পুলিশ সাহেবের […]

Home

হাইকোর্টে ধাক্কা মমতার ভ্রাতৃবধূর, রানি বিড়লা গার্লস কলেজ কাজরীর মামলা খারিজ

রানি বিড়লা গার্লস কলেজ নিয়ে টানাপড়েনে বড় আইনি ধাক্কা খেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ তথা তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাঁর এবং কলেজের পরিচালন সমিতির কয়েক সদস্যের দাখিল করা আবেদন খারিজ করে দেয়। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানায়, সিঙ্গল বেঞ্চের নির্দেশে তারা কোনও হস্তক্ষেপ করবে না। […]

Home

Recruitment Scam: দুর্নীতিতে ‘চাণক্যে’র নাম আসতেই কী বললেন কুণাল-শমীক-শঙ্কররা? – Bengali News | Recruitment scam Kunal Ghosh’s comments regarding the former SSC chairman

শমীক ভট্টাচার্য, কুণাল ঘোষ, শঙ্কর ঘোষImage Credit: TV9 Bangla কলকাতা:  এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহাদের বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার সাক্ষ্য দিয়েছেন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান। আলিপুর বিশেষ সিবিআই আদালতে  বিচারক বিশ্বরূপ শেঠের এজলাসে সাক্ষ্য দিতে এসে এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান দাবি করেন, বেআইনি নিয়োগের জন্য তাঁর কাছে চাপ আসত। চাপ দিতেন মুকুল […]

Home

রাতের অন্ধকারে সরকারি স্কুলেই মধুচক্রের আসর, বরখাস্ত নৈশপ্রহরী, ব্যাপক চাঞ্চল্য

দিনের আলোয় যেখানে ছাত্রছাত্রীদের পাঠশালা, রাত নামতেই সেখানেই নাকি বসত অশ্লীল আসর! সরকারি স্কুল চত্বরে মধুচক্র চলার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। ঘটনাস্থল বাদামাইল লক্ষ্মী প্রতাপ উচ্চ বিদ্যালয়। অভিযোগের কেন্দ্রে রয়েছেন বিদ্যালয়েরই নৈশ প্রহরী তথা অস্থায়ী কর্মী কানু দেবনাথ। ইতিমধ্যেই তাঁকে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। আরও পড়ুন: ২০ বছরে মধুচক্রের ফাঁদে […]

Home

PM Modi: শনিবার গুজরাটে মেগা ইভেন্ট, ৩৪ হাজার কোটিরও বেশি প্রকল্পের দরজা খুলছে মোদীর হাত ধরে – Bengali News | Mega event in Gujarat on Saturday, Modi opens doors to projects worth over Rs 34,000 crore

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: TV9 Bangla নয়া দিল্লি: ৩৪ হাজার ২০০ কোটি টাকারও বেশি একাধিক প্রকল্পের উদ্বোধন হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। বিশেষ নজর সমুদ্র খাতের একাধিক প্রকল্পের উপর। তাতে একাধারে বাণিজ্যের পরিধি যেমন বাড়বে, তেমনই জলপথে ভারতের শক্তিও আরও বেশ খানিকটা বাড়তে চলেছে বলেই মত ওয়াকিবহাল মহলের।  শনিবার ভাবনগরে ‘সমুদ্র থেকে সমৃদ্ধি’ […]

Home

নিয়োগ মামলায় মমতার নাম টানবেন না! আর্জি পার্থের, বিস্ফোরক প্রাক্তন SSC প্রধানের

নিয়োগ দুর্নীতি মামলায় শুরু হল বিচারপ্রক্রিয়া। শুক্রবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে শুরু হল শুনানি। আদালতে ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কালো সানগ্লাস চোখে, হাসপাতালের শয্যা থেকেই তিনি অংশ নিলেন শুনানিতে। এদিন একইভাবে ভার্চুয়াল উপস্থিত ছিলেন অশোক সাহা, এসপি সিংহ এবং প্রসন্ন রায়। আরও পড়ুন: নিয়োগ মামলায় স্বস্তি পার্থর, আরও একটি মামলায় […]

Home

Balurghat: বাবাকে পিটিয়ে ‘খুনের’ পর পাশেই নিশ্চিন্তে ঘুম ছেলের! গ্রেফতার অভিযুক্ত – Bengali News | Balurghat Son sleeps peacefully next to father after beating him to death! Accused arrested

বালুরঘাট: বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ। বাবাকে খুন করে মৃতদেহের পাশেই রাত কাটালেন মদ্যপ ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার গোফানগর গ্রাম পঞ্চায়েতের ইজানগরে। মৃতের নাম সুভাষ ওঁরাও (৫৪)। গত বুধবার রাতে খুন হন ওই ব্যক্তি। বৃহস্পতিবার রাতে গ্রামবাসীরা বাড়িতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় খাটে পড়ে রয়েছে সুভাষের দেহ। আর […]