Kalna TMC Worker Death: ক্লাব থেকে তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, পরিবারের সন্দেহ বিজেপির দিকে - Bengali News | TMC Worker Found death in Kalna Clubhouse, Family Alleges BJP Link Amid Rising Bengal Political Violence - 24 Ghanta Bangla News
Home

Kalna TMC Worker Death: ক্লাব থেকে তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, পরিবারের সন্দেহ বিজেপির দিকে – Bengali News | TMC Worker Found death in Kalna Clubhouse, Family Alleges BJP Link Amid Rising Bengal Political Violence

Spread the love

চাপানউতোর রাজনৈতিক আঙিনায় Image Credit: TV 9 Bangla

কালনা: ক্লাবের ঘরে এক তৃণমূল কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। অভিযোগের তীর স্বভাবতই বিজেপির দিকে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, সদ্য বিজেপিতে নাম লেখোনো লোকজনই এই কাণ্ড ঘটিয়েছে। মৃতের নাম অসিত দেবনাথ। তিনি বহুদিন থেকেই এলাকায় সক্রিয় তৃণমূলের কর্মী হিসাবেই পরিচিত। ঘটনাকে কেন্দ্র করে পূর্বস্থলী ১ ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত দোলগোবিন্দপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য। শোরগোল রাজনৈতিক আঙিনাতেও। 

অসিত দেবনাথের পরিবারের অভিযোগ, ভোটের ফলপ্রকাশের পরেই তাঁদের বাড়িতে হামলা চালানো হয়। অসিতকে একাধিকবার হুমকিও দেওয়া হয়। মৃতের ভাইয়ের দাবি, বৃহস্পতিবার দুপুরেও তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। তিনি আবার বলছেন, বিজেপির জয়ের পর কিছু স্থানীয় ব্যক্তি দলবদল করে বিজেপিতে যোগ দিয়েই তার চাপ সৃষ্টি করছিল। ঘটনায় পরিবারে তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় স্বভাবতই শোকের ছায়া অসিতের পরিবারে। শোকের ছায়া এলাকায়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপির জেলা কমিটির সদস্য সুভাষ পাল। তিনি স্পষ্টতই বলছেন, “আমাদের দলে এখনও কাউকে নেওয়া হয়নি। এই ঘটনায় বিজেপি যুক্ত নয়।” অন্যদিকে বরাহনগরে বিজেপি নেতাকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগে জোর শোরগোল। বাড়ি দখলের প্রতিবাদ করায় বিজেপি তাঁকে ভোজালি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। তাঁর পরিবারের সদস্যরাও আক্রান্ত বলে জানা গিয়েছে। শুধু এই দুই ঘটনা নয়, ভোটের ফলপ্রকাশের পর থেকেই বাংলার নানা প্রান্তেই লাগাতার হিংসার অভিযোগ উঠেছে। মাঠে নেমেছে পুলিশও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *