বায়ার্নকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনালের সামনে PSG
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখকে দুই পর্ব মিলিয়ে ৬-৫ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বার ফাইনালে উঠল প্যারিস সাঁ জামাঁ। শুরুতেই উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় ফরাসি দল। শেষ দিকে হ্যারি কেন গোল করলেও বায়ার্নকে বাঁচাতে পারেননি। ম্যাচ শেষে দেসিরে দুয়ে বলেন, এমন রাত ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছেন। এ দিকে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগরে দেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি।