প্রাক্তনী-কাঁটায় বিদ্ধ, মেসির দাপটে হার ইস্টবেঙ্গলের - 24 Ghanta Bangla News
Home

প্রাক্তনী-কাঁটায় বিদ্ধ, মেসির দাপটে হার ইস্টবেঙ্গলের

Spread the love

২০২৪-২৫ মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন রাফায়েল মেসি বাউলি। কলকাতার মাঠে মেসির পায়ের জাদু দেখার জন্য মুখিয়ে ছিলেন সমর্থকরা। কিন্তু লাল-হলুদ জার্সিতে নিজেকে মেলে ধরতে পারেননি ক্যামেরুনের স্ট্রাইকার মেসি। এ বার পাঞ্জাব এফসির হয়ে জ্বলে উঠলেন প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে। পাঞ্জাবের কাছে ঘরের মাঠে ০-১ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। মেসির ক্রস থেকে গোল করলেন ব্রাজ়িলিয়ান রাপোসো। তবে হেরেও IFA শিল্ডের সেমিতে পৌঁছে গেল লাল-হলুদ ব্রিগেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *