তৃণমূলের ভরাডুবিতে এবার ভোলবদল মুখপাত্র ঋজুর
কলকাতা: বাংলায় এখন বইছে পরিবর্তনের ঝড়। (Riju Dutta)গত ৪ তারিখ থেকে অনেকেই জয় বাংলা স্লোগান ছেড়ে জয় শ্রী রামে গা ভাসিয়েছেন। এই আবহেই ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে অকপট …
কলকাতা: বাংলায় এখন বইছে পরিবর্তনের ঝড়। (Riju Dutta)গত ৪ তারিখ থেকে অনেকেই জয় বাংলা স্লোগান ছেড়ে জয় শ্রী রামে গা ভাসিয়েছেন। এই আবহেই ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে অকপট স্বীকারোক্তি তৃণমূল মুখপাত্র ঋজু দত্তের। ভোট গণনার জন্য অবসার্ভারের ভূমিকা দিয়ে ঋজুকে পাঠানো হয়েছিল পূর্ব মেদিনীপুর। সেখান থেকে ফেরার পথে বিজেপি সমর্থকরা তার সঙ্গে কি ব্যবহার করে তাই বলেছেন একটি ভিডিও বার্তায়।
তিনি বলেন যারা স্বঘোষিত বিজেপি হয়ে গিয়েছিল তারা তার পরিবারকে হুমকি দিলেও আসল বিজেপি কর্মীরা কিভাবে তার পাশে এসে দাঁড়ায়। হারের গ্লানি নিয়ে ঘরে ফেরা ঋজুর গাড়ি আটকে বিক্ষোভ বা মারধর নয়, বরং তাকে আলিঙ্গন করে রাস্তা ছেড়ে দেওয়ার কথাও বলেন আনন্দে জয়ের আনন্দে ভেসে যাওয়া বিজেপি সমর্থকরা। শুধু তাই নয় ঋজু জানান তার নিজের এলাকা কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি তাকে বলেছেন বুক ফুলিয়ে তৃণমূল করতে।
আরও দেখুনঃ প্লে-অফের লড়াইয়ে আজ পঞ্জাবের সামনে কঠিন চ্যালেঞ্জ হায়দরাবাদ
তাতে বিজেপির তরফ থেকে কোনও বাধাঁ আসবে না। রিতেশ নিশ্চিত করেছেন ঋজুকে শারীরিক ভাবে হেনস্থা করতে হলে আগে তাকে হেনস্থা করতে হবে। শুধু তাই নয় ঋজু জানান কিভাবে বিজেপি নেতা রাজর্ষি হালদার এবং সজল ঘোষ তার পরিবারকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচিয়েছেন। এছাড়াও ঋজু তার ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে। তিনি বলেন নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর নাম করে অনেক কুমন্তব্য করেছেন তিনি।
এই কথা তিনি তার দলের স্বার্থে তিনি বলতে বাধ্য হয়েছিলেন। ঋজু এই ব্যবহারের জন্য শুভেন্দুর কাছে ক্ষমা চেয়েছেন এবং শুভেন্দু অধিকারীর কাছে প্রার্থনা করেছেন যাতে তৃণমূল কর্মী যারা কখনও কোনও অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিল না, শুধু দলের কাজ করেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করুন। তবে ২০২১ এর মত নির্বাচন পরবর্তী সন্ত্রাস এবারের নির্বাচনে দেখা যায়নি।
বিজেপির রাজ্য সভাপতি এবং শীর্ষ নেতৃত্বের নির্দেশ রয়েছে কোনও হিংসা নয় কোনও পার্টি অফিস দখল নয়, এমনকি কোনও মানুষের প্রাণের বিনিময়ে রাজনীতি করা বিজেপি নেতৃত্ব সহ্য করবে না। দরকার পড়লে তাকে দল থেকে বহিস্কার করা হবে এমনটাই জানিয়েছে বিজেপির নেতৃত্ব।
তবে ঋজুর এহেন ভোলবদল অনেকেই বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। ওএনেকেই বলছেন যে মুখপাত্র ভোটের ফলাফলের দিন অবধি বিজেপি নেতাদের সম্বন্ধে বেলজিয়াম মন্তব্য করেছেন তিনি হঠাৎ করে এত বদলে গেলেন কি করে। যদিও ঋজু তৃণমূল ছাড়ার কথা বলেনি তবুও রাজনৈতিক মহলের একাংশ মনে করছে ঋজু ঝোপ বুঝে কোপ মেরে বিজেপি যোগ দেওয়ার চেষ্টা করলে তারা আশ্চর্য হবেন না।