বোমাবাজির অভিযোগ, NIA-র হাতে পাকড়াও নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, কাঁথিতে নির্বাচনের সময়ে কাঞ্চননগর দিদারউদ্দিন হাইস্কুলের সামনে ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে। ঘটনায় মামনি জানা নামে এক বিজেপি নেত্রী-সহ পদ্মশিবিরের বেশ কয়েক জন কর্মী-সমর্থক জখম হয়েছিলেন। ঘটনার পরেই নন্দীগ্রাম থানায় শামসুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মামনি।