রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কাজের সুযোগ, ১৮৬৫ পদে নিয়োগের হাতছানি
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বড় নিয়োগের ঘোষণা। Union Bank of India-তে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে বড়সড় নিয়োগের ঘোষণা করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় ১৮৬৫টি শূন্যপদ পূরণ করা হবে।
পরীক্ষার তারিখ:
আবেদন শুরু: ২৯ এপ্রিল, ২০২৬
শেষ তারিখ: ১৯ মে, ২০২৬
সম্ভাব্য পরীক্ষা: মে বা জুন, ২০২৬
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীদের সরকারের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে।
বয়স সীমা:
আবেদনের ন্যূনতম বয়স: ২০ বছর
সর্বোচ্চ বয়স: ২৮ বছর
কী ভাবে বাছাই করা হবে?
প্রার্থীদের নির্বাচন করা হবে কয়েকটি ধাপের মাধ্যমে—
অনলাইনে লিখিত পরীক্ষা (একাধিক বিষয়ে)
স্থানীয় ভাষায় দক্ষতার পরীক্ষা