West Bengal Election Voting: জলপাইগুড়িতে এবার কতজনের ভোট দেওয়া হল না? – Bengali News | West Bengal Assembly Election 2026 Voting: How Many Voters Missed Casting Their Votes in Jalpaiguri?
ভোট দেওয়ার লাইন বুথে বুথে।Image Credit: ANI
জলপাইগুড়ি: আজ প্রথম দফার ভোট গ্রহণ (West Bengal Assembly Election 2026)। উত্তরবঙ্গ, জঙ্গলমহল, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে ভোট। ইতিমধ্যেই ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। সকাল থেকেই বুথে লম্বা লাইন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআরের (SIR) পর যেহেতু প্রথম নির্বাচন, তাই সকলেই আগ্রহী নিজেদের মতদান করতে। তবে এদের মধ্যে কিছু ভোটারের ভাগ্য নির্ধারণ হল না। প্রমাণ হল না তারা বৈধ ভোটার কি না, ফলে ভোটাধিকারও মিলল না।
জলপাইগুড়ি জেলায় প্রায় কম-বেশি প্রতিটি বিধানসভাতেই এমন বহু ভোটার ছিলেন, যাদের নাম অ্যাডজুডিকেশনে ছিল। তারা অনেকেই ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন। ২১ এপ্রিল পর্যন্ত কোন কেন্দ্রে কত জনের নাম উঠল?
ধুপগুড়ি-
- মোট অ্য়াডজুডিকেশনের অধীনে ছিলেন ১৭ হাজার ৪৭৯ জন।
- এদের মধ্য়ে নাম সংযোজন হয়েছে ১৫ হাজার ৪২৯ জনের।
- নাম বাদ পড়েছে ১৯০০ জনের।
- তবে ভাগ্য ঝুলে থাকল ১৫০ জনের।
ময়নাগুড়ি-
- ময়নাগুড়িতে অ্যাডজুডিকেশনে নাম ছিল ১০ হাজার ৪৭৩ জনের।
- এর মধ্যে ভোটাধিকার পেয়েছেন ২ হাজার ২৯৬ জন।
- নাম বাদ পড়েছে ৬ হাজার ১৭৩ জনের।
- মোট নিষ্পত্তি হয়েছে ৮ হাজার ৪৬৯ জনের।
- তবে এখনও ট্রাইব্যুনালে ভাগ্য ঝুলে থাকল ২ হাজার ৪ জনের।
জলপাইগুড়ি-
- জলপাইগুড়িতে অ্যাডজুডিকেশনের তালিকায় নাম ছিল ১০ হাজার ৯৩৫ জনের।
- এর মধ্যে নাম সংযোজন হয়েছে ৮ হাজার ৩৮৩ জনের।
- নাম বাদ পড়েছে ১ হাজার ৮১৩ জনের।
- মোট নিষ্পত্তি হয়েছে ১০ হাজার ১৯৬ জনের।
- ভাগ্য ঝুলে রইল ৭৩৯ জনের।
রায়গঞ্জ-
- রায়গঞ্জে অ্যাডজুডিকেশনের তালিকায় নাম ছিল ২০ হাজার ১৯২ জনের।
- এর মধ্যে নাম সংযোজন হয়েছে ১০ হাজার ১১৩ জনের।
- নাম বাদ পড়েছে ৫ হাজার ৩৬০ জনের।
- মোট ১৫ হাজার ৪৭৩ জনের নিষ্পত্তি হয়েছে।
- এখনও ভাগ্য নির্ধারণ হয়নি ৪ হাজার ৭১৯ জনের।
ডাবগ্রাম-ফুলবাড়ি-
- এখানে অ্যাডজুডিকেশনের তালিকায় নাম ছিল ১৫ হাজার ৯০৫ জনের।
- নাম সংযোজন হয়েছে ৮ হাজার ৯৩৪ জনের।
- নাম বাদ গিয়েছে ৬ হাজার ৯৩৩ জনের।
- এখনও নাম নিষ্পত্তি হয়নি ৩৮ জনের।
মাল-
- এই কেন্দ্রে মোট ২০ হাজার ৯৯৯ জনের নাম অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল।
- ট্রাইব্যুনালের সিদ্ধান্তে নাম সংযোজন হয়েছে ৫ হাজার ৫৭৫ জনের।
- নাম বাদ পড়েছে ৩ হাজার ৬৩১ জনের।
- মোট ৯ হাজার ২০৬ জনের নাম নিষ্পত্তি হয়েছে।
- এখনও ১১ হাজার ৭৯৩ জনের ভাগ্য নির্ধারণ হয়নি।
নাগরাকাটা-
- এখানে মোট ১২ হাজার ২০৯ জনের নাম অ্যাডজুডিকেশনে ছিল।
- নাম সংযোজন হয়েছে ৮ হাজার ৪৪ জনের।
- নাম বাদ পড়েছে ২০৭১ জনের।
- মোট নিষ্পত্তি হয়েছে ১০ হাজার ১১৫ জনের।
- এখনও ২ হাজার ৯৪ জনের নাম নিষ্পত্তি হয়নি।
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট ১ লক্ষ ৮ হাজার ১৯২ জনের নাম অ্যাডজুডিকেশনে ছিল। ৫৮ হাজার ৭৭৪ জনের নাম যোগ হয়েছে, নাম বাদ পড়েছে ২৭ হাজার ৮৮১ জনের। তবে নাম নিষ্পত্তি না হওয়ায় ভোট দিতে পারছেন না ২১ হাজার ৫৩৭ জন।