ফোন নম্বরের সূত্রে মিলল খোঁজ, বাড়ি ফিরলে ক্যানিংয়ের যুবক - 24 Ghanta Bangla News
Home

ফোন নম্বরের সূত্রে মিলল খোঁজ, বাড়ি ফিরলে ক্যানিংয়ের যুবক

Spread the love

তিন–চার দিন ধরে জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ে মানসিক ভাবে অসুস্থ বছর বত্রিশ–এর যুবককে ঘুরতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁরা তেমন গুরুত্ব দেননি। বুধবার রাতে দোকান বন্ধ করে পাহাড়পুর মোড়ে একটি দোকানে পান খেতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা শুভজিৎ দেবনাথ। তিনি বলেন, ‘ওই রাতে দোকানে এসে এক যুবক কিছু খেতে চায়। দেখার পরেই মনে হয়েছিল, তিনি মানসিক ভাবে অসুস্থ। তাঁকে খাওয়ানোর পাশাপাশি নাম কী, বাড়ি কোথায়, বাড়িতে কে কে আছে, এ সব প্রশ্ন করি। তবে একটি ফোন নম্বর বলতে থাকেন। ওই নম্বরে যোগাযোগ করি। জানা যায়, নম্বরটি ক্যানিংয়ের একটি দোকান মালিকের। যুবকের নাম বলায় ওই ব্যক্তি তাঁকে চিনতে পারেন।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *