মুসলিম ফল বিক্রেতাকে বাংলাদেশি বলে হেনস্থা
স্থানীয় সূত্রে খবর, ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের গুছুড়িয়া এলাকার বাসিন্দা এনামুল ইসলাম দীর্ঘদিন ধরেই লোকনাথ মন্দিরের কাছে ফল বিক্রি করেন। শুক্রবার বিহারি নামে স্থানীয় এক রিকশাচালক তাঁকে চা খাওয়ান এবং বলেন ৪ মে ভোটের ফল ঘোষণার পরে তৃণমূল জিতলে মিষ্টি খাওয়াবেন। ওই রিকশাচালক ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। অভিযোগ, সেই স্লোগান শুনেই আকাশ নামে এক যুবক ছুটে এসে বিহারিকে মারধর করে ও সেখান থেকে তাড়িয়ে দেয়। এর পরেই ওই যুবক এনামুলকে আক্রমণ করেন। তাঁকে ধাক্কাধাক্কি করতে থাকেন এবং নাম, বাবার নাম, ঠিকানা জানতে চান।