West Bengal Election Repoll 2026: ফলতায় রিপোল হতে পারে গণনার পরেও? নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে কমিশন – Bengali News | Could a repoll take place in Falta even after counting, Election Commission may take an unprecedented decision
কলকাতা: মগরাহাট পশ্চিমের ১১টি বুথ ও ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনির্বাচন হচ্ছে। কিন্তু ফলতা নিয়েও গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠলেও সেখানে কোনও পুনির্বাচন হচ্ছে না। এরইমধ্যে জানা যাচ্ছে ফলতা নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে কমিশন। এও শোনা যাচ্ছে ফলতার পুনর্নিবাচন হতে পারে গণনার পরেও। আইন অনুযায়ী গণনার পরেও পুনর্নির্বাচন করতে পারে কমিশন। এ ক্ষেত্রে যদি রিপোল হয় তাহলে সেই আইন প্রয়োগ করতে পারে কমিশন।
কী ভাবছে কমিশন?
আবার এও শোনা যাচ্ছে ফলতায় রিপোল হতে পারে গণনার আগের দিনও। রবিবারও পুনর্নিবাচন করাতে পারে কমশন। ফলতা নিয়ে গতকাল রিপোর্ট পাঠানো হলেও এখনও কোন সিদ্ধান্ত না হওয়ায় শেষে এমন সিদ্ধান্ত নিতে পারে কমিশন। প্রসঙ্গত, ফলতায় রয়েছে মোট ২৩৮টি ভোট। আগেই খবর মিলেছিল এখানে বেশ কিছু বুথে ১০০ শতাংশ ভোট পড়েছে। তা ভাবাচ্ছে কমিশনকে। এমনকি ইভিএমে টেপ লাগানো থাকাতেও তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে গিয়েছিল। শুধু টেপ লাগানোই নয়, বেশ কিছু বুথের ক্যামেরাই বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। অথচ নেটওয়ার্কের সমস্যার কারণে ওয়েবকাস্টিংয়ের কন্ট্রোল রুমে আসেনি সেই তথ্য। ইতিমধ্যেই কমিশনের কর্তারা প্রিসাইডিং অফিসারের খাতা দেখছেন। তাতেই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। দেখা যাচ্ছে সেখানে দুপুর ১টা পর্যন্ত ৫৮ শতাংশের বেশি ভোট পড়ে গিয়েছিল। ফলতা সন্দেহজনক বুথের সংখ্যা নেহাত কম নয়। সংখ্যাটা প্রায় ৩০ এর কাছাকাছি বলে খবর।
এদিকে এদিন ডায়মন্ড হারবারের ১১৭, ১৭৯, ১৯৪, ২৪৩ বুথে রিপোল হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে মগড়াহাট পশ্চিমে ৪৬,১২৬,১২৭,১২৮,১৪২,২১৪,২১৫,২১৬, ২৩০,২৩১,২৩২ নং বুথে পুনর্নিবাচন হতে চলেছে।