পশ্চিম এশিয়া ছাড়ছে বিশ্বের বৃহত্তম রণতরী জেরাল্ড ফোর্ড, ফিরে যাচ্ছে আমেরিকায়, কীসের ইঙ্গিত?
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের নিয়ন্ত্রণাধীন এলাকায় ছিল জেরাল্ড। আমেরিকার প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, এখন সেটিকে ইউরোপীয় কমান্ডের আওতাধীন এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। জল্পনা, এই বিশাল রণতরীকে পশ্চিম এশিয়া থেকে সরানোর নেপথ্যে ইরানের সঙ্গে শান্তি আলোচনার সম্পর্ক থাকলেও থাকতে পারে। অনেকের মত, আপাতত আর সংঘর্ষে জড়ানোর পরিকল্পনা নেই ডোনাল্ড ট্রাম্পের। সেই কারণেই জেরাল্ডকে ফিরিয়ে আনা হচ্ছে। প্রসঙ্গত, শুক্রবার আমেরিকার কংগ্রেসে রিপোর্ট দিয়ে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সংঘাত আপাতত বন্ধ। গত ৭ এপ্রিল থেকে দুই দেশের মধ্যে আর গোলাগুলি বিনিময় হয়নি।