সুপ্রিম কোর্টের স্বীকৃতির পরেই বিবৃতি তৃণমূলের - 24 Ghanta Bangla News
Home

সুপ্রিম কোর্টের স্বীকৃতির পরেই বিবৃতি তৃণমূলের

Spread the love

এ বিষয়ে পরে বিবৃতি জারি করে তৃণমূলের বক্তব্য, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, গত ১৩ এপ্রিলের সার্কুলারে কাউন্টিং সুপারভাইজ়ার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগের ব্যাপারে ধারা-১-এ যা বলা আছে, সেটিকে ওই সার্কুলারেরই দ্বিতীয় পৃষ্ঠায় উল্লিখিত মূল বৈশিষ্ট্যের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ওই দ্বিতীয় পৃষ্ঠায় রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাছাই করার ক্ষেত্রে ‘র‌্যান্ডম সিলেকশন’ পদ্ধতির কথাই বলা আছে। আদালতে শুনানির পর তৃণমূল আশা করছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ভোট গণনার প্রক্রিয়া স্বাধীন, স্বচ্ছ ও ভারসাম্য বজায় রেখেই হবে। অন্য দিকে, বিজেপির বক্তব্য, ১৩ এপ্রিল যে সার্কুলার জারি করেছিল কমিশন, তা মেনেই কাজ করার কথা বলে দিয়েছে সুপ্রিম কোর্ট।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *