Nadia: হাতে লেখা ‘মুক্তি’, আলুথালু অবস্থায় রয়েছেন উল্টে পড়ে, কী হয়েছে মহিলার কেউ বলতে পারল না – Bengali News | One woman deadbody recover from nadia bangladesh border
কৃষ্ণগঞ্জ: ফাঁকা মাঠে পড়ে রয়েছে মৃতদেহ। সীমান্ত সংলগ্ন এলাকার একটি পাটের জমিতে পড়ে রয়েছে তাঁর অর্ধনগ্ন দেহ। স্থানীয়দের অনুমান ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া বানপুর গেঁদে রাজ্য সড়ক সংলগ্ন এলাকার টুঙ্গি রেলগেটে।
রবিবার সকাল সাতটা নাগাদ ওই পাট ক্ষেতের পাশে মহিলার রক্তাক্ত দেহ দেখতে পান স্থানীয়রা। তাঁরা কৃষ্ণগঞ্জ থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে। জানা গিয়েছে, মৃতদেহের কাছ থেকে একটি মোবাইল ফোন এবং একটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ।
পাশাপাশি পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার হাতে মুক্তি লেখা আছে । সীমান্তবর্তী এলাকার মানুষের দাবি,সীমান্ত পেরিয়ে প্রতিদিনই বাংলাদেশি দুষ্কৃতীদের আনাগোনা বাড়ছে। ওই মহিলার দেহে একাধিক চুরির আঘাত রয়েছে। তবে এখনো জানা যায়নি নাম পরিচয়। এই নৃশংস খুনের পেছনে হাত রয়েছে দুষ্কৃতীদের? নাকি রয়েছে অন্য রহস্য?
স্থানীয় বাসিন্দা আমরা সকালবেলা যাতায়াত করছিলাম। সেই সময় শুনি একজন খুন হয়েছে। তারপর এগিয়ে দেখি একজন মহিলা পড়ে রয়েছেন। পাশে মোবাইল, ব্যাগ পড়েছিল।
