নয়া দিল্লি: আজ থেকে দেশজুড়ে শুরু হল জনগণনা। দুই ধাপে জনগণনা হবে। এর পাশাপাশি শুরু হচ্ছে বাসস্থানের গণনাও। তবে জনগণনা শুরু হচ্ছে না পশ্চিমবঙ্গে। এ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ডিজিটাল জনগণনা ঘিরে কেন্দ্র-রাজ্য বিতর্ক চলছে। জানা গিয়েছে, জনগণনা নিয়ে রাজ্য এখনও বিজ্ঞপ্তি জারি করেনি। কেন্দ্রের রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ জানিয়েছেন, বিষয়টি পশ্চিমবঙ্গকে জানানো হয়েছে। […]