Local Train Ticket Discount: লোকাল ট্রেনের যাত্রীদের জন্য দারুণ খবর, টিকিট কাটলেই পাবেন ডিসকাউন্ট! বড় ঘোষণা রেলের - Bengali News | Big Announcement by Indian Railways: Discount on Local Train Tickets for Passengers, How to Avail it - 24 Ghanta Bangla News
Home

Local Train Ticket Discount: লোকাল ট্রেনের যাত্রীদের জন্য দারুণ খবর, টিকিট কাটলেই পাবেন ডিসকাউন্ট! বড় ঘোষণা রেলের – Bengali News | Big Announcement by Indian Railways: Discount on Local Train Tickets for Passengers, How to Avail it

Spread the love

নয়া দিল্লি: যদি নিত্যদিন ট্রেনে যাতায়াত করেন, তাদের জন্য সুখবর। ভারতীয় রেলওয়ে (Indian Railways) এবার টিকিট কাটলেই দিচ্ছে ডিসকাউন্ট। লোকাল ট্রেনের যাত্রীদের এতে খরচ কিছুটা হলেও কমবে। তবে এটি সীমিত সময়ের জন্যই দেওয়া হচ্ছে। কীভাবে লোকাল ট্রেনের টিকিট কাটবেন? কত টাকাই বা ডিসকাউন্ট পাবেন?

ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, রেলওয়ান অ্যাপ থেকে যদি কোনও যাত্রী টিকিট কাটেন, তাহলে তিন শতাংশ ডিসকাউন্ট পাবেন। তবে এই ডিসকাউন্ট শুধুমাত্র অসংরক্ষিত বা আন-রিজার্ভড টিকিট কাটলেই পাওয়া যাবে। ডিজিটাল পেমেন্ট যেমন ইউপিআই (UPI), ডেবিট কার্ড (debit cards), ক্রেডিট কার্ড (credit cards) বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টিকিট কাটলে এই ডিসকাউন্ট পাওয়া যাবে।

রেলের তরফে জানানো হয়েছে, এটি সীমিত সময়ের জন্য অফার। আগামী ১৪ জুলাই পর্যন্ত রেলওয়ান অ্যাপ (RailOne app) থেকে টিকিট কাটলে এই ডিসকাউন্ট পাওয়া যাবে। রেল জানিয়েছে, এই অফারে শুধুমাত্র রেলযাত্রীদের খরচ কমবে, তাই-ই নয়। পাশাপাশি ডিজিটাল মাধ্যমে লেনদেনও বাড়বে। ট্রেনে যাতায়াত আরও সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতিই ইউটিএস অ্যাপ (UTS App) বন্ধ করে, তার বদলে রেলওয়ান অ্যাপে টিকিট বুকিংয়ের সিস্টেম চালু করা হয়েছে। রেলওয়ান অ্যাপে টিকিট কাটার পাশাপাশি ট্রেনের লাইভ স্টেটাস, পিএনআর, প্ল্যাটফর্ম নম্বরও জানা যায়। এমনকী, এই অ্যাপ থেকে ট্রেনে খাবার অর্ডারও করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *