Nadia EVM: ছেঁড়া ত্রিপলের ভিতর দিয়ে বদলে দেওয়া হয়েছে ইভিএম! বড় অভিযোগ নদিয়ায় - Bengali News | Allegation of changing evm an palashipara nadia - 24 Ghanta Bangla News
Home

Nadia EVM: ছেঁড়া ত্রিপলের ভিতর দিয়ে বদলে দেওয়া হয়েছে ইভিএম! বড় অভিযোগ নদিয়ায় – Bengali News | Allegation of changing evm an palashipara nadia

Spread the love

পলাশিপাড়া: ভোটগ্রহণ শেষ হওয়ার পর ডিসিআরসি সেন্টারে রাখা ইভিএম বদলে নেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল নদিয়ার (Nadia) পলাশিপাড়ায়। বেতাই পলিটেকনিক কলেজে তৈরি করা হয়েছিল পলাশিপাড়া বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি সেন্টার। বিজেপির অভিযোগ, ভোট শেষে ওই সেন্টারেই ইভিএম (EVM) ও ভিভিপ্যাট মেশিনগুলি রাখা হয়েছিল।

বৃহস্পতিবার সকালে সেখান থেকে ইভিএম ও ভিভিপ্যাট মেশিন বেতাই ডঃ বি. আর. আম্বেদকর কলেজের স্ট্রং রুমে স্থানান্তরিত করা হয়। সেই সময় দেখা যায়, অস্থায়ী প্যান্ডেলের পিছনে ত্রিপল ও কাপড় ছেঁড়া অবস্থায় পড়ে রয়েছে। ঘটনাস্থলের ওই দিকটি তুলনামূলকভাবে নির্জন এবং জঙ্গলে ঘেরা বলেও জানা গিয়েছে।

বিজেপি প্রার্থী ও দলের নেতৃত্বের অভিযোগ, রাতের অন্ধকারে ওই ত্রিপল কেটে ইভিএম বদল করা হয়েছে। শাসকদলের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তাঁরা। তাঁদের দাবি, ফলাফলে বিজেপি এগিয়ে থাকতে পারে, এই আশঙ্কায় পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলেও তাঁরা জানান।

যদিও এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাতের ঝড়-বৃষ্টির কারণে ত্রিপল ছিঁড়ে যেতে পারে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *