পুলিশের গুঁতোয় জাগরণে কাটল ‘দাদা’দের বিভাবরী - 24 Ghanta Bangla News
Home

পুলিশের গুঁতোয় জাগরণে কাটল ‘দাদা’দের বিভাবরী

Spread the love

মঙ্গলবার রাত ১০টার পরেই ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর থানার ‘বড়বাবু’ ১৫টি গাড়ির কনভয় নিয়ে চষে ফেলেন মাঝেরহাট, চণ্ডীহাট, ছেলেগোয়ালিয়া, কাটজালা, নাংলার মতো স্পর্শকাতর এলাকা। ওই এলাকার শাসক ও বিরোধী দলের ‘দাদারা’ (যাঁরা পুলিশের খাতায় ‘দাগী’ বলে চিহ্নিত। কেউ কেউ আবার বোমা বাঁধার কাজেও বেশ দড়) কেউই বাড়িতে ছিলেন না। বিজয়গঞ্জ বাজার, ভাঙড়, পোলেরহাট থানার পুলিশ বাড়িতে গিয়েও তাঁদের পায়নি। তার পরেই ‘সোর্স’ মারফত খবর আসতে থাকে পুলিশের কাছেও, ‘স্যর, বাড়িতে কাউকে পাবেন না। সব ব্যাটা কাঁথা–বালিশ নিয়ে ধানখেত, কলাবাগানে শেল্টার নিয়েছে।’ ব্যস, শুরু হলো পুলিশের খেত–অভিযান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *