দুর্ঘটনায় প্রয়াত DC-র উঠতি বোলার, শোকের ছায়া ক্রিকেটজগতে - 24 Ghanta Bangla News
Home

দুর্ঘটনায় প্রয়াত DC-র উঠতি বোলার, শোকের ছায়া ক্রিকেটজগতে

Spread the love

২৪ এপ্রিল— যে দিনটা হতে পারত স্মরণীয়, সেটাই হয়ে উঠল মর্মান্তিক। ২০ বছরের তরুণ ক্রিকেটার যজ্ঞ ভাটিয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ দেখে ফিরছিলেন। সঙ্গে ছিল তাঁর ১৪ বছর বয়সি খুড়তুতো ভাই অবভ। কিন্তু এক নিমেষে সব শেষ। ট্রাকের ধাক্কায় উল্টে যায় বাইক। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান দু’জনেই। দিল্লি ক্যাপিটালসের নেট বোলার ছিলেন যজ্ঞ ভাটিয়া। ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন ছিল চোখে। কিন্তু মর্মান্তিক দুর্ঘটনায় শেষ সবই। এই ঘটনায় শোকের ছায়া ক্রিকেটদুনিয়ায়।

কী ভাবে ঘটেছিল দুর্ঘটনা?

২৪ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ওই ম্যাচে দিল্লি ক্যাপিটালস মাত্র ৭৫ রানে অলআউট হয়ে যায়। সহজেই এই টার্গেট তাড়া করে জয় তুলে নেয় RCB। স্টেডিয়াম থেকে ফেরার সময়ে বাইক চালাচ্ছিলেন যজ্ঞ। খুড়তুতো ভাই অবভকে নিয়ে তিনি পশ্চিম দিল্লির দিকে ফিরছিলেন। রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ সেন্ট্রাল দিল্লির অশোক রোডে একটি ট্রাক ধাক্কা মারে তাদের বাইকে। তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

একাধিক রিপোর্টে জানা গিয়েছে, দুর্ঘটনার ঠিক আগে অভভ তাঁর বাবা সুমিতের সঙ্গে ফোনে কথা বলছিল। দুর্ঘটনার কারণেই হঠাৎ করে লাইন কেটে যায়। এর পরে বহুবার ফোন করেও কোনও রেসপন্স পাওয়া যায়নি। উদ্বেগ বাড়ে পরিবারের। শেষ পর্যন্ত এক অচেনা ব্যক্তি ফোন ধরে জানায় যে দুই ভাই দুর্ঘটনার শিকার হয়েছে। অবভের আর কয়েকদিন পরেই ১৫ বছর বয়স হতো। তার আগেই পরিবারে নেমে এল শোকের ছায়া।

কে এই যজ্ঞ ভাটিয়া?

কলেজের দলের হয়ে ক্রিকেট খেলতেন যজ্ঞ ভাটিয়া। নিজের সোশ্যাল মিডিয়ায় নিয়মিত বোলিংয়ের ভিডিয়ো পোস্ট করতেন। তাঁর বাবা শৈলেন্দ্র ভাটিয়াও এই কলেজের দলের হয়ে খেলেছেন বলে জানা গেছে। তবে যজ্ঞ ছিলেন দিল্লি ক্যাপিটালসের নেট বোলার। দিল্লি টিমের সঙ্গে নেট সেশনের ছবি ও ভিডিয়োও তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। আশুতোষ শর্মা, আকিব নবির সঙ্গে ছবিও রয়েছে তাঁর প্রোফাইলে।

তবে দুর্ঘটনার দিন তিনি RCB-র টিম হোটেলে গিয়েছিলেন ভাই অভভকে নিয়ে। বেঙ্গালুরুর ক্রিকেটার সুয়শ শর্মা, স্বপ্নিল সিংদের সঙ্গে সেলফিও তুলেছিলেন। দুর্ভাগ্যজনকভাবে, সেই পোস্টই থেকে গেল উদীয়মান এই ক্রিকেটারের শেষ স্মৃতি হিসেবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *