Counting Day: গণনার আগে ২৪ ঘণ্টার সিসিটিভি নিরাপত্তা – Bengali News | Counting on 4th May, security tightened for EVM
আগামী সোমবার গণনা। তার আগে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন। ২৪ ঘণ্টা ধরে সিসিটিভি-র নজরদারি চলছে। সব দলের সই সম্মতিতে ইভিএম সিল করে দেওয়া হয়েছে। গণনা কেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে নির্বাচন কমিশনে এবার থাকবে কিউআর (QR) কোড ভিত্তিক পরিচয়পত্র। গণনা কেন্দ্রে যে কোনও অচেনা ব্যক্তির প্রবেশ বন্ধ করতে কমিশন ‘ECINET’-এ কিউআর কোড-ভিত্তিক ফটো আইডেন্টিটি কার্ড মডিউল চালু করেছে।