থরথর কাঁপছে হাত, হাঁটতেও কষ্ট— ওয়াংখেড়েতে কাম্বলিকে দেখে আঁতকে উঠলেন ভক্তরা - 24 Ghanta Bangla News
Home

থরথর কাঁপছে হাত, হাঁটতেও কষ্ট— ওয়াংখেড়েতে কাম্বলিকে দেখে আঁতকে উঠলেন ভক্তরা

Spread the love

কাঁপা হাতে, কষ্টে হাঁটা— তবুও মাঠে কাম্বলি

মুম্বই ইন্ডিয়ান্স (MI) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (SRH) ম্যাচের আগে ওয়াংখেড়ের বাইরে বিনোদ কাম্বলিকে দেখে অনেকেই অবাক হয়ে যান। তাঁর হাত কাঁপছিল, ঠিক মতো হাঁটতেও পারছিলেন না, তবুও সব কষ্ট উপেক্ষা করে মাঠে এসে দাঁড়ালেন বন্ধুর দলের পাশে। সহায়কদের ভরসায় ধীরে ধীরে এগোচ্ছিলেন তিনি, প্রতিটি পা ফেলাই যেন লড়াই। এই দৃশ্য দেখে আবেগে ভেসে যান উপস্থিত দর্শকরাও। মাঠ থেকে বেরোনোর সময় ভক্তদের দিকে নমস্কার করে তাঁদের ভালোবাসার জবাব দেন কাম্বলি। সেই মুহূর্তের ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, আর ছুঁয়ে যায় অসংখ্য মানুষের হৃদয়।

গুরুতর অসুস্থতার সঙ্গে লড়াই

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কাম্বলির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে এবং তাঁর ব্রেন স্ট্রোকের ঝুঁকিও রয়েছে। তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছেন, ‘ওর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। নিয়ম মেনে না চলায় এখন সেটা পুরোপুরি সরানো কঠিন।’ যদিও তাঁর কিডনি, হার্ট ও লিভারে বড় কোনও সমস্যা নেই, কিন্তু মস্তিষ্কে প্রভাব পড়ায় শরীরের ভারসাম্য নষ্ট হচ্ছে। বর্তমানে তিনি চিকিৎসা ও রিহ্যাবের মধ্যে রয়েছেন, আর আগের মতো আর মদ্যপানও করছেন না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *