দাপট দেখাচ্ছে কালবৈশাখী! আজও বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা? - 24 Ghanta Bangla News
Home

দাপট দেখাচ্ছে কালবৈশাখী! আজও বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?

Spread the love

কলকাতা: বাংলায় দ্বিতীয় দফার ভোটপর্ব মিটতেই স্বস্তির মেজাজ। বুধবার সন্ধ্যা থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝেঁপে নামল বৃষ্টি। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। দীর্ঘদিনের গুমোট গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি …

কলকাতা: বাংলায় দ্বিতীয় দফার ভোটপর্ব মিটতেই স্বস্তির মেজাজ। বুধবার সন্ধ্যা থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝেঁপে নামল বৃষ্টি। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। দীর্ঘদিনের গুমোট গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি কাটিয়ে এক ধাক্কায় অনেকটাই নামল পারদ। হাওয়া অফিস জানাচ্ছে, আজও দিনভর বৃষ্টির এই ‘স্পেল’ জারি থাকবে। (West Bengal Weather Update)

আজ অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর আরামদায়ক থাকলেও বেশ কিছু জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের মতে, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, যার ফলে এই দুই জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়া উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় ৫০ থেকে ৬০ কিমি গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।

কলকাতার হালহকিকত

সকাল থেকেই তিলোত্তমার আকাশ মেঘলা। রোদের তেজ নেই বললেই চলে। আজ শহরে বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আজ দিনভর শহরবাসী মনোরম আবহাওয়া উপভোগ করতে পারবেন। তবে শুক্রবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমবে এবং পুনরায় আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত রয়েছে।

উত্তরবঙ্গ ও সমুদ্রের পূর্বাভাস

পাহাড় ও উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির ধারা বজায় থাকবে। তবে শুক্রবারের পর থেকে সেখানেও ঝড়-বৃষ্টির দাপট কমতে পারে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে উত্তাল বঙ্গোপসাগর। উপকূলে ৬০ কিমি বেগে হাওয়া বইতে পারে। সুরক্ষার খাতিরে মৎস্যজীবীদের আগামী শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

 

আরও পড়ুন- ১৮০ র কম নয়! দাবি শুভেন্দু এক্সিট পোলের

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *