দক্ষিণের ভোট নিয়ে টেনশন উত্তরবঙ্গেও, দিনভর চোখ টিভি-মোবাইলে
আলিপুরদুয়ার
আলিপুরদুয়ার শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনজিৎ সূত্রধর বলেন, ‘সকাল থেকে টিভির সামনে বসেছিলাম। আমার শ্যালক কলকাতাতে থাকেন। তাঁকে ফোন করেও ভোটের হাওয়া জেনেছি।’ ৮ নম্বর ওয়ার্ডের আর এক বাসিন্দা সোমনাথ লাহা বলেন, ‘আমার মামা পঙ্কজ দত্ত দমদমে থাকেন। সকালেই একপ্রস্থ মামার সঙ্গে ফোনে কথা হয়েছে। আসলে আজকের ভোটের উপরে নির্ভর করবে কারা সরকারে আসবে। তাই কৌতূহলটা একটু বেশিই ছিল।’ আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর ও কাউন্সিলার পার্থপ্রতিম ঘোষও কলকাতায় থাকা তাঁদের আত্মীয়দের ফোন করে ভোট নিয়ে খবরাখবর নিয়েছেন।
তথ্য সহায়তা: দিব্যেন্দু সিনহা, নীলাঞ্জন দাস, রূপক সরকার, চাঁদকুমার বড়াল, মিঠুন ভট্টাচার্য, সুজিত রায়