ইমপ্যাক্ট প্লেয়ার হয়েও কেন ‘শোপিস’ শার্দুল? MI কোচের উত্তর ‘জেনে বলব’ - 24 Ghanta Bangla News
Home

ইমপ্যাক্ট প্লেয়ার হয়েও কেন ‘শোপিস’ শার্দুল? MI কোচের উত্তর ‘জেনে বলব’

Spread the love

মন্তব্যে বিস্ময় প্রাক্তন ক্রিকেটারদের

ম্যাচ চলাকালীন এই সিদ্ধান্ত দেখে অবাক হয়েছেন প্রাক্তন ক্রিকেটার মুরলি কার্তিক এবং বীরেন্দ্র সেওয়াগ। কার্তিক বলেন, ‘আমি একেবারেই বুঝতে পারছি না, কেন ওকে নেওয়া হলো। মনে হচ্ছিল যেন, ওকে ভুলেই গিয়েছে।’ সেওয়াগ আরও বলেন, ‘যদি ইমপ্যাক্ট সাব হিসেবে আনা হয়, তা হলে অন্তত এক ওভার তো দেওয়া উচিত ছিল। ও উইকেট নেওয়ার ক্ষমতা রাখে। হার্দিক পান্ডিয়াই বলতে পারবে, কেন ওকে ব্যবহার করা হয়নি।’

মুম্বইয়ের প্লে-অফ আশা নিয়ে প্রশ্ন

এই ম্যাচে মুম্বই প্রথমে ব্যাট করে রায়ান রিকেলটনের অপরাজিত ১২৩ রানের সৌজন্যে ৫ উইকেটে ২৪৩ রান করে। কিন্তু ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন ও সলিল অরোরার ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচ সহজেই জিতে নেয় SRH। এই মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের অবস্থা একেবারেই ভালো নয়। প্রথম ম্যাচ জিতলেও ধারাবাহিকতা নেই। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে তারা এখনও পর্যন্ত মাত্র ২টি ম্যাচ জিতেছে। এই হারের পর প্লে-অফে ওঠার পথ আরও কঠিন হয়ে গেল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *