Murshidabad: কয়েক কোটি টাকার গরমিল, গ্রেফতার প্রাক্তন প্রধানের স্বামী - Bengali News | Murshidabad Mistake of several million rupees, husband of former chief arrested - 24 Ghanta Bangla News
Home

Murshidabad: কয়েক কোটি টাকার গরমিল, গ্রেফতার প্রাক্তন প্রধানের স্বামী – Bengali News | Murshidabad Mistake of several million rupees, husband of former chief arrested

Spread the love

গ্রেফতার প্রাক্তন প্রধানের স্বামীImage Credit source: TV9 Bangla

 মুর্শিদাবাদ: কয়েক কোটি টাকার গরমিল! পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল পঞ্চায়েতের প্রধান তথা বর্তমান তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামী।

কয়েক কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত মুর্শিদাবাদ জেলার সুতি এক নম্বর ব্লকের বহুতালি গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান স্বামী তথা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আব্দুল শেখকে। গ্রেফতার করা হয়েছে আরেক প্রাক্তন প্রধান সুরমনি মণ্ডলকেও। এর আগে এই একই মামলায় গ্রেফতার করা হয়েছিল বহুতালি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অশোক কুমার ঘোষকে।

ধৃত দুই তৃণমূল নেতাকে আজ জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে। আর্থিক তছরুপের গ্রেফতারের ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে সুতির রাজনৈতিক মহলে।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *