Shamim Ahmed : ‘ইলেকশন নয়, উৎসব চলছে’, কেন বললেন তৃণমূল প্রার্থী? - 24 Ghanta Bangla News
Home

Shamim Ahmed : ‘ইলেকশন নয়, উৎসব চলছে’, কেন বললেন তৃণমূল প্রার্থী?

Spread the love

মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র। টিকিট পেলেন না তিনবারের বিধায়ক মমতার ক্যাবিনেটের মন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা। আর এই কেন্দ্রের তৃণমূলের নতুন মুখ শামিম আহমেদ। তৃণমূল প্রার্থীর সঙ্গে প্রচারের সঙ্গী টিভি৯ বাংলা। শামিম আহমেদ বলেন, “খুব ভাল সাড়া পাচ্ছি। সবাই বাড়ি থেকে বেরিয়ে আসছেন। আমাদের আশীর্বাদ করার জন্য মানুষ রাস্তায় নেমে আসছে। এর থেকে বড় বিষয় আর কী হতে পারে। একটা উৎসবের মতো অবস্থা। তৃণমূল কংগ্রেস এখানে এতটা উন্নতি করেছে যে মানুষ উৎসবের আমেজে রয়েছে। যেন এটা ইলেকশন নয়, উৎসব চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *