Congress Manifesto: মাসে ২০০০ টাকা, এম এ পর্যন্ত নিখরচায় পড়াশোনা, বাংলায় প্রতিশ্রুতি কংগ্রেসের - 24 Ghanta Bangla News
Home

Congress Manifesto: মাসে ২০০০ টাকা, এম এ পর্যন্ত নিখরচায় পড়াশোনা, বাংলায় প্রতিশ্রুতি কংগ্রেসের

Spread the love

Congress Manifesto: মাসে ২০০০ টাকা, এম এ পর্যন্ত নিখরচায় পড়াশোনা, বাংলায় প্রতিশ্রুতি কংগ্রেসের

কলকাতা: ২৯৪ আসনের প্রার্থী তালিকা আগেই প্রকাশ করেছে কংগ্রেস। এবার ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস। কলকাতায় এসে ইস্তাহার প্রকাশ করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তৃণমূল ও বিজেপির বাইরে তৃতীয় বিকল্প বেছে নেওয়ার বার্তা তিনি দিয়ে গেলেন পশ্চিমবঙ্গে। উপস্থিত ছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশও।

ইস্তাহারে মূলত সাধার মানুষের পরিষেবা ও সুশাসনের উপরেইজ জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে শিক্ষায় জোর দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দুর্নীতির অভিযোগে জর্জরিত, সেই বাংলাতেই নিখরচায় পড়াশোনার প্রতিশ্রুতি দেওয়া হল কংগ্রেসের ইস্তাহারে। বলা হয়েছে, ক্ষমতায় এলে স্নাতকোত্তর স্তর পর্যন্ত নিখরচায় পড়াশোনা করা যাবে, সেই সঙ্গে মাসে মাসে ২০০০ টাকা করে দেওয়া হবে।

ক্ষমতায় এলে এক বছরের মধ্যে সব সরকারি পদ পূরণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। সেই সঙ্গে কংগ্রেস বলছে, সরকারি যানবাহনে বিনামূল্যে মহিলাদের বাসে যাতায়াতের সুযোগ দেওয়া হবে। পশ্চিমবঙ্গ জুড়ে এআই স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন খাড়্গেরা।

স্বাস্থ্য ক্ষেত্রে প্রত্যেক পরিবারের জন্য ১০ লক্ষ টাকা করে স্বাস্থ্যবিমা দেওয়ার কথা বলা হয়েছে ইস্তাহারে। এছাড়া বিনামূল্য ২০০ ইউনিট বিদ্যুৎ, প্রান্তিক কৃষকদের বছরে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে উল্লেখ করেছেন কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *