তিনি 'কাঞ্চনের মাল', বিয়ের পর মুখ খুলতেই কেন বললেন শ্রীময়ী? - Bengali News | Mrs kanchan mallick sreemoyee speaks on the struggles of mixing with a then married married man - 24 Ghanta Bangla News
Home

তিনি ‘কাঞ্চনের মাল’, বিয়ের পর মুখ খুলতেই কেন বললেন শ্রীময়ী? – Bengali News | Mrs kanchan mallick sreemoyee speaks on the struggles of mixing with a then married married man

Spread the love

কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ।

বাঙালির প্রেমদিবস সরস্বতী পুজো এবং ইংরেজি প্রেম দিবস ভ্য়ালেন্টাইন্স ডে-তে (২০২৪ সালে এই দুই উৎসবই একদিন দিনে পড়েছে – ১৪ ফেব্রুয়ারি) নিজের ভালবাসাকে নিজের করতে পেরেছেন ২৬ বছরের অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। তাঁর সঙ্গে অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকের সম্পর্কের গুঞ্জন শোনা যেত অনেকগুলো বছর ধরেই। ৫৩ বছর বয়সি কাঞ্চনের চর্চিত প্রেমিকা হিসেবে লাইমলাইটে চলে এসেছিলেন শ্রীময়ী। উত্তর কলকাতার একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা মেয়েটা শুরু থেকেই ট্রোলিংয়ের শিকার হয়েছেন খুব। একে বয়সে দ্বিগুণ এক পুরুষের সঙ্গে সম্পর্ক, হৃদ্যতা বাড়ার সময় কাঞ্চন আবার বিবাহিত, এক সন্তানের পিতাও। এমন এক পুরুষের সঙ্গে বন্ধুত্ব হওয়ায় এবং সেই বন্ধুত্বকে ঘিরে সমালোচনায় ডিপ্রেশনেও (মানসিক অবসাদ) চলে গিয়েছিলেন শ্রীময়ী। তেমনটাই তিনি নিজ মুখে বলেছেন এক সাক্ষাৎকারে।

১৪ ফেব্রুয়ারি প্রেমিককে স্বামী হিসেবে নিজের করে পেয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। যে প্রেমিকের অতীতে দুটো বিয়ে। একটি সন্তানও আছে। তার উপর সেই প্রেমিক আবার তাঁর চেয়ে ২৭ বছরের বড়। ২৬ বছরের শ্রীময়ী কীভাবে সামলেছেন গোটা ট্রোলিং পর্ব, তা নিয়ে বিয়ের পর এক ইউটিউব চ্যানেলের কাছে মুখ খুলেছেন তিনি।

এই খবরটিও পড়ুন

শ্রীময়ী সেই সাক্ষাৎকারে বলেছেন, “আমি কোনওদিনও প্রেম দিবস পালন করিনি ছোট থেকে। এইবার আমাকে বাগদেবী আশীর্বাদ করেছেন বলে ভালবাসার মানুষটাকে নিজের করে পেয়েছি। আমার ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরুই কাঞ্চনের সঙ্গে। ১০-১২ বছর কাঞ্চনের সঙ্গে মিশে বুঝেছি ও কাউকে পিছনে ছুরি বসাবে না। প্রথমে ভাবিওনি আমরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ব। লোক বলে-বলে আমাদের প্রেমটা করিয়ে দিয়েছে। তবে আমি কাঞ্চনকে বন্ধু-স্বামী-প্রেমিক হিসেবে পেয়ে ভীষণ ভাগ্যবতী। প্রচুর ডিপ্রেশনে ছিলাম। আমাকে কাঞ্চনের ‘মাল’ বলা হত… বলা হত, কাঞ্চন মল্লিক বিধায়ক বলে, তাঁরা পয়সার জন্য মিশছে। তাঁকে সিঁড়ি ধরে ব্যবহার করছে। তখনও আমরা জানতাম, আমরা ঠিক। যাঁরা আমাদের শুভাকাঙ্খী তাঁরাও আমাদের সাহস জুগিয়ে বলেছিলেন, দুনিয়াকে নিয়ে ভাববি না তোরা…”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *