New Startup : ২০২৬ সালে কলকাতায় স্বল্প পুঁজিতে লাভজনক ব্যবসা, নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর!
২০২৬ সালের ক্রমবর্ধমান অর্থনীতি এবং তরুণ উদ্যোক্তাদের জন্য ২০২৬ সাল হতে চলেছে এক দারুন সময়।
ক্লাউড কিচেন- ভাড়ার খরচ ও রেস্তোরাঁর ঝক্কি এড়িয়ে শুরু করুন আপনার হোম ডেলিভারি ব্যবসা। স্বাস্থ্যকর ও ঘরোয়া খাবারের প্রতি মানুষের আগ্রহ আপনাকে মুনাফা দেবে।
ই-কমার্স ও হ্যান্ডিক্রাফট- বাঁকুড়ার ঘোড়া থেকে চামড়ার ব্যাগ, বাংলার শিল্প এখন বিশ্বজুড়ে জনপ্রিয়। সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে আপনি ঘরে বসেই নিজের পণ্য পৌঁছে দিতে পারেন গ্রাহকের বাড়ি।
ইভেন্ট ম্যানেজমেন্ট: বিয়ে থেকে কর্পোরেট মিট— কলকাতায় এখন জমজমাট ব্যবসা। বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ – তাই বর্তমান সময়ে ইভেন্ট সামলানোর দায়িত্ব পেশাদারদের দিতে সবাই পছন্দ করে। ডেকোরেশন থেকে ক্যাটারিং, এই ব্যবসা থাকবে আপনার মুঠোয়।
ইন্টেরিয়র ডিজাইন – কলকাতার আনাচে কানাচে গড়ে ওঠা বাড়ি বা ফ্ল্যাটের অন্দরসজ্জার জন্য দক্ষ লোকের দরকার হয়। সৃজনশীল আইডিয়া ও আধুনিক ডিজাইন ব্যবহার করে আপনি নিজের ব্যবসা খুলতে পারেন।
এজেন্সি – ছোট প্রমোশনের জন্য দরকার এজেন্সি। বর্তমানে প্রতিটি ছোট-বড় ব্যবসার অনলাইনে উপস্থিতি বাধ্যতামূলক। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, কন্টেন্ট ম্যানেজ দিয়ে আপনি খুব জলদিই ব্যবসায়ীদের সাহায্য করতে পারেন।
বিনিয়োগ কত? এক লক্ষ থেকে ৫ লক্ষ টাকা দিয়ে বিনোয়োগ শুরু করা যায়। অল্প পুঁজি দিয়ে শুরু করে ধীরেধীরে বড় পুঁজি পাবেন আপনি।
সাফল্য পেতে হলে আপনার দরকার প্রতিযোগীদের উপর নজর ও লক্ষ্যবস্তু গ্রাহক খোঁজা। পাশাপাশি দরকার সোশ্যাল মিডিয়ায় সক্রিয় প্রচার।







