Supreme Court: ‘ট্রাইব্যুনালে যাঁদের নামের নিষ্পত্তি হবে না, তাঁদের ভোটাধিকার দিন’, সওয়াল উঠল সুপ্রিম কোর্টে

নয়া দিল্লি: সোমবার সুপ্রিম কোর্টে চলছে এসআইআর মামলার শুনানি। এর আগে গুরুত্ব পূর্ণ নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ ছিল। সেই মতো চলছে জুডিশিয়াল অফিসারদের তত্ত্বাবধানে চলছে কাজ।
মামলার যাবতীয় সওয়াল-জবাব একনজরে
প্রধান বিচারপতি সূর্যকান্ত: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির চিঠি এসেছে। ৬ তারিখ বেলা ১২টা পর্যন্ত ৫৯ লক্ষ ১৫ হাজার ৩৯ জনের আবেদনের নিষ্পত্তি করা হয়েছে। তার মানে এখন আশা করা যায় সমস্ত বিষয় নিষ্পত্তি হয়েছে।
কমিশনের আইনজীবী: ২৬ হাজার এর বাকি আছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে হয়ে যাবে। আজকের মত সমগ্র প্রক্রিয়া শেষ হবে।
প্রধান বিচারপতি সূর্যকান্ত: চিঠিতে বলা হয়েছে বিভিন্ন সমস্যা সত্ত্বেও মালদহে ৮ লক্ষ মানুষের আবেদনের নিষ্পত্তি হয়েছে।
কমিশনের আইনজীবী ডি এস নাইডু: ট্রাইব্যুনাল আমরা একজন কো-অর্ডিনেটর নিয়োগ করেছি। আজ সকালে একটি সমস্যা এখানে উল্লেখ হয়েছে। তার নিষ্কৃতি মধ্যেই করা হয়ে গিয়েছে।
প্রধান বিচারপতি সূর্য কান্ত: যাদের আবেদনের নিষ্পত্তি হচ্ছে তাঁদের রিসিপ্ট receipts দেওয়া হয়েছে?
কমিশনের আইনজীনী ডি এস নাইডু: তারা স্বীকৃতি (acknowledgement) পাচ্ছেন।
বিচারপতি জয়মাল্য বাগচী: নোডাল অফিসারের দায়িত্ব থাকবে সকলে অ্যাকনলেজমেন্ট রিসিট বাড়ছে কি না সেটা দেখার।
প্রধান বিচারপতি সূর্য কান্ত: এই মামলার জন্য আমায় কোর্ট রুমের ভিতরে মোবাইল আনতে হয়েছে কি না।
প্রধান বিচারপতি সূর্য কান্ত: অ্যাপেলেট ট্রাইব্যুনালের পরিকাঠামোগত বিষয় এবং জাজদের সাম্মানিক অর্থ দেওয়া হচ্ছে?
রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়: নতুন তথ্য় জমা দেওয়ার জন্য যে আবেদন তা লেখার জায়গা ওয়েবসাইটে নেই। জমা দেওয়া ডকুমেন্টসের কোনও রিসিপ্ট দেওয়া হয়নি।
বিচারপতি জয়মাল্য বাগচী: ১৯৯৫ সালে জন্মের পরে যখন ২০২৫ সালে বার্থ সার্টিফিকেট বের করা হয় তখন সত্যিই সেটা সন্দেহজনক হয়।
রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়: বিচারপতি শিবজ্ঞানমের এজলাসে যে মামলা উঠেছে, তাতে বলা হয়েছে কেন নাম বাদ গিয়েছে তা উল্লেখ করা হয়নি।
মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান: মাত্র ৫৫ শতাংশকে গ্রহণ করা হয়েছে। বাকি নাম বাদ গিয়েছে।
অ্যাপলেট ট্রাইবুনাল এখনও পুরোপুরি কাজ করছে না। লম্বা লাইন পড়ে গিয়েছে। শুধুমাত্র আপিল ফাইল করার জন্য লম্বা লাইন।
প্রথম পর্যায়ের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ হয়ে গেল।
১৫ই এপ্রিলের মধ্যে ট্রাইবুনাল সমস্ত বিষয় নিষ্পত্তি করুন। ১৮ এপ্রিল তালিকা প্রকাশ হোক। যাঁদের নামের নিষ্পত্তি হবে না তাঁদের ভোটাধিকার দেওয়া হোক। এটা আমাদের আবেদন।