দলে দলে ফিরে গেল ওরা, কমতে পারে ভোট – Bengali News | Many migrant workers are back to work during repoll in Magrahat
শনিবার ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমের ১৫টি বুথে রিপোল হচ্ছে। কিন্তু দ্বিতীয় দফার ভোটের দিন ওই সব বুথে যত ভোট পড়েছিল, তত ভোট কি এবার পড়বে? উঠছে প্রশ্ন। শুধু মগরাহাট নয়, গোটা বাংলাতেই এবার দুই দফায় রেকর্ড হারে ভোট পড়েছে। ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে বেশিরভাগ জায়গায়। তাহলে এবার এমন আশঙ্কা কেন?