Modi in Cooch Behar: আজ কোচবিহারে মোদী, কোন কোন প্রসঙ্গ উত্থাপন করবেন?
কোচবিহার: প্রচারে ঝড় তুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোচবিহারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র। সম্প্রতি কালিয়াচকের সাম্প্রতিক নজিরবিহীন ঘটনাকে কেন্দ্র করে যখন রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। দিল্লি পর্যন্ত পৌঁছেছে ঢেউ। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর এই সফর, তাঁর ভাষণ যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। ভোটের মুখে দাঁড়িয়ে উত্তরবঙ্গের জনমন জয় করতে, তৃণমূলের আক্রমণের পাল্টা হিসেবে প্রধানমন্ত্রী ঠিক কী বার্তা দেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।