৪ হাজারের ইলিশের পর ‘টার্গেট’ ভোলা, মধ্যমগ্রামের প্রৌঢ়ার কাণ্ড যথেষ্টই ‘ফিশি’! এল পুলিশ - 24 Ghanta Bangla News
Home

৪ হাজারের ইলিশের পর ‘টার্গেট’ ভোলা, মধ্যমগ্রামের প্রৌঢ়ার কাণ্ড যথেষ্টই ‘ফিশি’! এল পুলিশ

Spread the love

গত মঙ্গলবারের ঘটনা। মধ্যমগ্রাম কালীবাড়ি সংলগ্ন অমলেন্দু স্মৃতি ব্যবসায়ী সমিতির বাজারে আসেন ওই মহিলা। বয়স প্রায় ষাটের কাছাকাছি। ব্যবসায়ী প্রসেনজিৎ বিশ্বাসকে ভালো, বড়, সুস্বাদু ইলিশ দিতে বলেন। অভিযোগ, দেখেশুনে মাছ পছন্দ করে ওজনও করান। এর পরেই টাকা দিতে গিয়ে বলেন, টাকা সঙ্গে নেই। বাজারের উল্টো দিকে কাঠগোলার দিকে দোকান আছে। কাউকে পাঠালে, দিয়ে দেবেন। এর পরেই প্রসেনজিৎ তাঁর এক ভাইকে ওই মহিলার সঙ্গে পাঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *